ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে ইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন ইসি। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত সংশ্লিষ্টদের কাছে পাঠানো এ সংক্রান্ত চিঠি থেকে জানা যায়, বৈঠকে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে যুক্ত থাকবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। বৈঠকে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারও অংশ নেবেন। যুক্ত থাকতে পারবেন তালিকাভুক্ত সাংবাদিকরাও।

আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় যোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সব বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক, পুলিশ কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদেরও বৈঠকে সংযুক্ত থাকতে বলা হয়েছে।

সূত্র জানায়, সামনের নির্বাচনগুলোতে যাতে সহিংসতার ঘটনা না ঘটে, সে বিষয়ে সভায় দিকনির্দেশনা দেওয়া হবে।

রাজনৈতিক দলের ভূমিকা পজিটিভলি দেখছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা খুব পজিটিভলি দেখছি না। দুঃখজনক হলেও সত্য। এই সমস্ত বিষয়ে রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকা থাকা দরকার। নির্বাচনের বিষয়টি শুধু নির্বাচন কমিশনের না, এটা সবারই। আমরা তার ব্যবস্থাপনায় থাকি শুধু। সুতরাং তারা আরও প্রোঅ্যাকটিভ যদি হয়, তাহলে এগুলো আরও কমে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে ইসি

আপডেট টাইম : ০৯:১৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১