ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের জাহাজ দখলের চেষ্টা রুখে দিল ইরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ওমান সাগরে ইরানের তেলবাহী একটি জাহাজ দখলের চেষ্টা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের রেভ্যুলশনারি গার্ড মার্কিন অপতৎপরতা রুখে দিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আলজাজিরা, রযটার্স এই খবর প্রকাশ করেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দাবি করা হয়, ওমান সাগরে যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার নিয়ে ইরানের তেলবাহী একটি ট্যাংকার দখলের চেষ্টা করে যুক্তরাষ্ট্র। ট্যাংকারটি দখলে নিয়ে তারা অজানা গন্তবে রওনা দেয়। খবরে পেয়ে রেভ্যুলশনারি গার্ড গিয়ে এটি উদ্ধার করে তাদের সীমানায় নেওয়া শুরু করে।

মার্কিন বাহিনী দ্বিতীয়বার তেলের জাহাজটি দখলের চেষ্টা করে। কিন্তু ইরানের রেভ্যুলশনারি গার্ডের প্রতিরোধে তারা ব্যর্থ হয়। জাহাজটি বর্তমানে ইরানের জল সীমানায় রয়েছে।

ইরান খুব শিগগিরই এ বিষয়ে ভিডিও প্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার বিষয়ে বাইরানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম ফ্লিট বলছে,  তারা রিপোর্টটি দেখেছেন। কিন্তু জানানোর মতো কোনো তথ্য তাদের কাছে নেই।

উপসাগরে মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে ইরান বারবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। যুক্তরাষ্ট্রের তৎপরতা রোধে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা সাগরে টহল বাড়িয়েছে।

বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেন, তারা নিবিড়ভাবে এই ঘটনা পর্যবেক্ষণ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যুক্তরাষ্ট্রের জাহাজ দখলের চেষ্টা রুখে দিল ইরান

আপডেট টাইম : ০৯:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১