ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ৪ নভেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
২০২১উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবর্ষের চেতনাঋদ্ধ এ সময়ে
প্রাকৃতিক ও মানবসৃষ্ট সকল দুর্যোগ-দুর্ঘটনার বিষয়ে জনসাধারণকে আরও সচেতন করে তোলার
লক্ষ্যে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১’ উদ্‌যাপিত হচ্ছে জেনে আমি অত্যন্ত
আনন্দিত। এ উপলক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-
কর্মচারীদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর একটি জরুরি সেবাধর্মী প্রতিষ্ঠান। ভূমিকম্প,
অগ্নিদুর্ঘটনা, নৌযান দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনাসহ যে কোনো মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগে এ
বিভাগের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নেন। বর্তমান সরকার
নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই প্রতিষ্ঠানের সামর্থ্য বৃদ্ধির জন্য বাস্তবমুখী নানা পদক্ষেপ
গ্রহণ করে চলেছে। দেশের প্রতিটি উপজেলায় ন্যূনতম একটি করে ফায়ার স্টেশন নির্মাণ কর্মসূচির
বাস্তবায়ন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আওয়ামী লীগ সরকার ২০০৯ সালের শুরুতে দায়িত্ব গ্রহণের
সময় দেশে ফায়ার স্টেশনের সংখ্যা ছিল ২০৪টি। এ সংখ্যাকে আমরা ইতোমধ্যে ৪৫৬টিতে উন্নীত
করেছি। আরো বেশ কিছু ফায়ার স্টেশন খুব শীঘ্রই চালু করা সম্ভব হবে বলে আশা করছি।
ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি এ বিভাগের সুযোগ-সুবিধা বাড়ানোর ব্যাপারেও
আমরা ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা এই বাহিনীর সদস্যদের বিশ্বমানের
প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করতে ঢাকার অদূরে মুন্সিগঞ্জ জেলায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার
একাডেমি’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। দুর্যোগ মোকাবিলায় বিশ্বমানের একটি আধুনিক ফায়ার
সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।
অত্যাধুনিক সরঞ্জাম সরবরাহ ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ফায়ার সার্ভিসের কর্মীদের
কর্মদক্ষতা বিশ্বমানে উন্নীত হবে বলে আমি বিশ্বাস করি।
আমি আশা করি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কর্মীরা নতুন উদ্যমে সাহস, সততা,
দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার
বাস্তবায়নের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হব ইনশাহআল্লাহ।
আমি ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১’-এর সকল কর্মসূচির সার্বিক
সাফল্যকামনা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

আপডেট টাইম : ০৮:৩৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১