ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

লার্নিং প্লাটফর্ম সাংবাদিকতা প্রশিক্ষণে নতুন মাত্রা — তথ্য ও সম্প্রচার মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ ই-লার্নিং প্ল্যাটফর্ম দেশে সাংবাদিকতা প্রশিক্ষণে নতুন মাত্রা যোগ করা হয়েছে বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ।

আজ ঢাকায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) ই-লার্নিং প্ল্যাটফর্ম pibelearning.gov.bd উদ্বোধন ও বিগত কোর্সের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা জানান ।

মন্ত্রী বলেন, দেশে গত এক দশকে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে, সে অনুযায়ী প্রশিক্ষণের প্রসার ঘটেনি। পেশাগত কাজে ব্যস্ত এবং সিনিয়র সাংবাদিকবৃন্দের জন্য অনলাইনে সাংবাদিকতা প্রশিক্ষণ তাই অত্যন্ত সুবিধাজনক ও গুরুত্বপূর্ণ। ই-লার্নিং কোর্সের জন্য ইতোমধ্যেই পাঁচ হাজার সাংবাদিকের আবেদনেই এর গুরুত্ব সুস্পষ্ট হয়ে উঠেছে।

দেশে অনলাইন পদ্ধতির সূচনা ও প্রসারের কথা উল্লেখ করতে গিয়ে  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের চিন্তাপ্রসূত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সুফল হিসেবে করোনা মহামারির মধ্যেও দেশে অনলাইনে শিক্ষাদান চালু রাখা সম্ভব হয়েছে। তথ্যমন্ত্রী নিজেও এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে ক্লাস ও পরীক্ষা  নিয়েছেন, বিদেশ থেকেও ক্লাস নিয়েছেন বলে জানান।

সাংবাদিকদের দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে এসময় মন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, চ্যানেল আইয়ের শাইখ সিরাজ উন্নয়ন সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশ গঠনে যে ভূমিকা রেখেছেন তা প্রশংসার দাবিদার। হাছান মাহ্‌মুদ বলেন, অনেক পরিশ্রমে, এমনকি বছরজুড়ে তৈরি অনুসন্ধানী প্রতিবেদন অনেক সময় সমাজ ও রাষ্ট্রের তৃতীয় নয়ন খুলে দেয়। বাস্তবতার নিরিখে সাংবাদিকদের অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করতে হয় এবং সেবিষয়টিও প্রশিক্ষণে থাকা উচিত বলেন তিনি।

পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল ও পিআইবি’র পরিচালক মোঃ আফরাজুর রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন। এসময় ই-লার্নিং সাংবাদিকতা প্রশিক্ষণে অংশ নেয়া একশজনের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

লার্নিং প্লাটফর্ম সাংবাদিকতা প্রশিক্ষণে নতুন মাত্রা — তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আপডেট টাইম : ০৮:৪০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১