ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সৌদি আরবে বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু করতে যাচ্ছে সৌদি আরব। আগামী বৃহস্পতিবার জাদুঘরটি চালু করা হবে।

উড়োজাহাজে চড়ে এ জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করতে হবে। খবর সৌদি প্রেস এজেন্সি ও আরব নিউজের।

রাজধানী রিয়াদ ও প্রাচীন শহর আলউলার মধ্যে উড়োজাহাজে ভ্রমণের মাধ্যমে দর্শনার্থীরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখবেন।

জাদুঘরটি রয়্যাল কমিশন ফর আলউলা ও সৌদির রাষ্ট্রীয় পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের মধ্যকার একটি সহযোগিতামূলক প্রকল্প।

প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আলউলায় আবিষ্কৃত নিদর্শনগুলোর রেপ্লিকা সংগ্রহ প্রদর্শন করবে জাদুঘরটি।

জাদুঘর পরিদর্শনের জন্য উড়োজাহাজে ওঠা যাত্রীরা ‘আর্কিটেক্টস অব অ্যানসিয়েন্ট অ্যারাবিয়া’ নামের ডিসকভারি চ্যানেলের তথ্যচিত্রও দেখতে পারবেন, যেটি চলতি বছর মুক্তি পেয়েছে।

কমিশনের প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য গবেষণার পরিচালক রেবেকা ফোটি বলেন, আলউলা আরব উপদ্বীপের একটি লুকানো রত্ন। তারা ধীরে ধীরে এই রত্নের রহস্য আবিষ্কার করছেন।

সৌদিয়া এয়ারলাইনসের করপোরেট কমিউনিকেশনসের ভাইস প্রেসিডেন্ট খালেদ তাশ বলেন, জাদুঘরটি তাদের সঙ্গে কমিশনের সঙ্গে চলমান সহযোগিতারই একটি ধারাবাহিকতা। এর লক্ষ্য আলউলার সমৃদ্ধ ঐতিহ্য বিশ্বব্যাপী তুলে ধরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সৌদি আরবে বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু হচ্ছে

আপডেট টাইম : ০১:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১