ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

রেলপথ মন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এর সাথে আজ রেলভবনে বাংলাদেশে নিযুক্ত
রাশিয়ার রাষ্ট্রদূত Alexander Vikentyevich Mantytskiy সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে
রেলপথ মন্ত্রী রাষ্ট্রদূতকে বাংলাদেশে রেলখাতে রাশিয়ার বিনিয়োগের আহ্বান জানান। তিনি
স্বাধীনতার সময় রাশিয়ার ভূমিকা উল্লেখ করেন এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে
স্বীকৃতি দানের কথাও তুলে ধরেন।
রেলপথ মন্ত্রী বলেন, আমাদের রেলপথ যমুনা নদী দ্বারা দুই ভাগে বিভক্ত। পশ্চিমে
ব্রডগেজ আর পূর্বে মিটারগেজ। পর্যায়ক্রমে সকল লাইনকে ব্রডগেজে রূপান্তরের উদ্যোগ
নিয়েছি। এছাড়া আমাদের বেশির ভাগই সিঙ্গেল লাইন। পর্যায়ক্রমে সকল সিঙ্গেল লাইনকে
ডাবল লাইনে উন্নীত করার‌ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রেলমন্ত্রী আরো উল্লেখ করেন,
জনগণের চাহিদার কথা বিবেচনা করে ২০১১ সালে প্রধানমন্ত্রী আলাদা মন্ত্রণালয় গঠন
করেছেন। তখন থেকেই সরকার রেলখাতে বিনিয়োগ শুরু করে।
মন্ত্রী এ সময় তার বক্তব্যে বলেন, রেলখাতে আমরা বিদেশি বিনিয়োগ খুঁজছি।
বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প চলমান আছে এবং আগামীতে আরো অনেক প্রকল্প
গ্রহণ করা হবে। রেলখাতের উন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ
করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এসময় বাংলাদেশের রেলখাতে চলমান উন্নয়ন প্রকল্পে রাশিয়ার বিনিয়োগের আহ্বান
জানান মন্ত্রী। তিনি বলেন, রেলওয়েতে নতুন কোচ, ইঞ্জিন সংগ্রহ, নতুন নতুন লাইন
নির্মাণ করা হচ্ছে। ব্রিজ নির্মাণ ও সংস্কার করা হচ্ছে। সিগনালিং ব্যবস্থার আধুনিকায়ন
করা হচ্ছে। বাংলাদেশের সাথে যৌথভাবে ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনসহ এ সকল ক্ষেত্রে
রাশিয়া বিনিয়োগ করতে পারে।
রাশিয়ান রাষ্ট্রদূত এ সময় রেলপথ মন্ত্রীকে রাশিয়া ভ্রমণের আমন্ত্রণ জানালে
মন্ত্রী রাশিয়ার রেল যোগাযোগ ব্যবস্থা, প্রযুক্তিসহ সেখানকার রেলওয়ে কোচ ও ইঞ্জিন
তৈরির কারখানা সরেজমিনে দেখার জন্য প্রস্তাব গ্রহণ করে আগামী মাসে উপযুক্ত সময়ে
রাশিয়া ভ্রমণের সম্মতি জানান।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক
ধীরেন্দ্র নাথ মজুমদার, রাশিয়া দূতাবাসের তৃতীয় সচিব অ্যান্টন ভেরেসচাগিন এসময়
উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

রেলপথ মন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট টাইম : ০৭:৫৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১