ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

জলে-স্থলে-অন্তরীক্ষে দেশের টেলিকম খাতের অর্জন এখন ব্যাপকভাবে দৃশ্যমান -টেলিযোগাযোগ মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল বাংলাদেশ
রূপান্তরের অভিযাত্রায় জলে-স্থলে-অন্তরীক্ষে দেশের টেলিকম খাতের অর্জন এখন
ব্যাপকভাবে দৃশ্যমান। করোনাকালে দেশের মানুষের জীবনযাত্রা সচল রাখতে ডিজিটাল
সংযুক্তি সহায়তায় বাংলাদেশ তার সক্ষমতার অভাবনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সময়ে
বিটিসিএল এর অনন্য ভূমিকার তিনি প্রশংসা করেন। বিটিসিএল কর্তৃক প্রধানমন্ত্রীর
একদিনে ১৫২টি ভিডিও কনফারেন্স ত্রুটিহীনভাবে সম্পন্ন করার দৃষ্টান্ত উল্লেখ করে
মন্ত্রী বলেন, সরকার ও দেশের জনগণ বিটিসিএল বা টেলিটকের কাছে আরও অনেক বেশি
প্রত্যাশা করে। মন্ত্রী বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রাকে বিশ্বে অতীতে বাংলাদেশের
মতো তিনটি শিল্প বিপ্লব মিস করা পশ্চাদপদ দেশগুলোর জন্য অনুকরণীয় বলে উল্লেখ
করেন। এমনকি উক্ত দেশগুলোও বাংলাদেশ থেকেও শিক্ষা নিতে পারে বলেও তিনি মন্তব্য
করেন।
মন্ত্রী আজ ঢাকায় বিটিসিএল সম্মেলন কক্ষে বিটিসিএল এবং বাংলালিংক ডিজিটাল
কমিউনিকেশন্স এর মধ্যে টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন-
লাইনে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ আফজাল হোসেন,
বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-
এর চেয়ারম্যান ও সিইও ড. শাহজাহান মাহমুদ এবং বাংলালিংক-এর সিইও এরিক অ্যাস
বক্তৃতা করেন।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ
অগ্রযাত্রায় বিটিসিএল বাংলালিংক চুক্তি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বিটিসিএল ইতোমধ্যে মোবাইল অপারেটর টেলিটক. গ্রামীণফোন ও রবিকে বিভিন্ন
টেলিকম সেবা প্রদান করে আসছে। এনটিটিএন রিসোর্স শেয়ারিং, আইআইজি ব্যান্ডউডথ ও
ডাটা কানেক্টিভিটির মাধ্যমে বিটিসিএল দেশের সমস্ত মোবাইল অপারেটর. সরকারি
প্রতিষ্ঠান এবং কর্পোরেট সেক্টরে মানসম্মত সেবা প্রদান করে আসছে। এরই
ধারাবাহিকতায় বাংলালিংকের সাথে এই সব সেবা সংক্রান্ত এই চুক্তি স্বাক্ষরিত হলো।

বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলালিংক সিইও নিজ নিজ প্রতিষ্ঠানের
পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

জলে-স্থলে-অন্তরীক্ষে দেশের টেলিকম খাতের অর্জন এখন ব্যাপকভাবে দৃশ্যমান -টেলিযোগাযোগ মন্ত্রী

আপডেট টাইম : ০৭:৪৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১