ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

শীত কবে আসছে, জানালো আবহাওয়া অফিস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ কার্তিকের মাঝামাঝি সময় চলছে। এরই মধ্যে দরজায় কড়া নাড়ছে কুয়াশার চাদর মোড়ানো শীত। একই সঙ্গে ক্রমেই কমছে রোদের প্রখরতা ও রাতের তাপমাত্রা।

এদিকে সকালের সূর্যের আলোতে ভোরের শিশির শহরাঞ্চলে ততটা ঠাওর হচ্ছে না। তবে গ্রামবাংলায় ঠিকই দেখা যাচ্ছে। তবে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হিম ভাবের আমেজ যেন এক অন্য অনুভূতির জানান দিচ্ছে রাজধানীবাসীকে।

তবে আবহাওয়াবিদরা বলছেন, রাজধানীতে সহসাই শীত আসছে না। আকাশে মেঘ থাকায় কুয়াশা থাকছে। সেই সঙ্গে বাতাসও বইছে। এ অবস্থাকে শীতের আগমন বলা যাবে না।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, সারাদেশে ভালোভাবে শীত আসতে আরো কিছুটা সময় লাগবে। শীতের শুরুটা হবে উত্তরাঞ্চল দিয়ে, তারপর দক্ষিণাঞ্চল। তবে ঢাকায় ডিসেম্বরের আগে বলার মতো শীত পাওয়ার সুযোগ নেই।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী দুই দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে এবং বর্ধিত পাঁচ দিনে তামপাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

শীত কবে আসছে, জানালো আবহাওয়া অফিস

আপডেট টাইম : ০২:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১