ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের বিরুদ্ধে সমীরের বোনের মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ এবার মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের বিরুদ্ধে মামলা করলেন ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) বিতর্কিত কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বোন ইয়াসমিন ওয়াংখেড়ে।

এনসিবির মুম্বাই জোনের পরিচালক সমীর ওয়াংখেড়ের বোন বৃহস্পতিবার ওশিওয়ারা থানায় দুই পৃষ্ঠার ওই এফআইআর করেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

শাহরুখপুত্র আরিয়ান খানের মাদককাণ্ডের মামলার তদন্ত কর্মকর্তা সমীরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক।

থানায় অভিযোগের পাশাপাশি বৃহস্পতিবার জাতীয় মহিলা কমিশনকে লেখা একটি চিঠিতে ইয়াসমিন জানিয়েছেন, মহরাষ্ট্রের মন্ত্রী নবাব তাকে উত্ত্যক্ত করছেন। তার ব্যক্তিগত কিছু ছবি সংবাদমাধ্যমে প্রকাশ করে দেওয়ারও হুমকি দিচ্ছেন।

এর আগে সমীরের বিরুদ্ধে যখন পরিচয় গোপন করার অভিযোগ এনেছিলেন নবাব, তখন ইয়াসমিনের প্রসঙ্গ তুলেছিলেন। তবে কমিশনকে লেখা চিঠিতে ইয়াসমিন জানিয়েছেন, মন্ত্রী শুধু তার নাম উল্লেখ করেই থেমে যাননি। ফেসবুকে, ইনস্টাগ্রামে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পুরনো দিনের ব্যক্তিগত মুহূর্তের ছবি সংগ্রহ করেছেন।

সংবাদমাধ্যমে সেসব ছবি প্রকাশ করে দেওয়ার ভয়ও দেখিয়েছেন। ফলে নবাব বনাম সমীরের লড়াইয়ে এবার নতুনমাত্রা যোগ হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের বিরুদ্ধে সমীরের বোনের মামলা

আপডেট টাইম : ০৩:৩৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১