ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অটোচালকের সঙ্গে ৪৭ লাখ টাকা নিয়ে পালালেন কোটিপতির স্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইনদওরের খাজরানায় বাড়ি থেকে টাকা হাতিয়ে অটোচালকের সঙ্গে পালানোর অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। জানা গেছে, ওই মহিলার স্বামী ব্যবসায়ী। ইনদওরে তার কয়েক কোটি রুপির সম্পত্তি রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তির স্ত্রী। ১৩ অক্টোবর রাতে স্ত্রী বাড়ি না ফেরায় থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগে তিনি জানিয়েছিলেন, তার স্ত্রী ফেরেনি এবং বাড়ি থেকে ৪৭ লাখ টাকা গায়েব হয়ে গেছে। স্বামীর অভিযোগ, এক অটোচালকের সঙ্গে পালিয়েছেন তার স্ত্রী।

জানা গেছে, ওই অটোচালকের নাম ইমরান। তিনি ওই নারীর থেকে প্রায় ১৩ বছরের ছোট। ইমরান ওই নারীকে প্রায়শই বাড়িতে নামিয়ে দিয়ে যেতেন। নারীর স্বামীর অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। তার পর ইমরানের এক বন্ধুর বাড়ি থেকে ৩৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

যদিও ইমরান এবং ওই নারীর খোঁজ এখনো পায়নি পুলিশ। তাদের খোঁজে উজ্জয়িনী, জাভরা, খান্ডয়া, রতলমেও তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মোবাইলের লোকেশন দেখে তাদের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছেন পুলিশকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অটোচালকের সঙ্গে ৪৭ লাখ টাকা নিয়ে পালালেন কোটিপতির স্ত্রী

আপডেট টাইম : ০৫:০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১