ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০১৬
  • ৩৮৮ বার

এক রানের আক্ষেপ এখনো পোড়াচ্ছে পুরো দেশকে। সবচেয়ে বেশি আক্ষেপ তো বাংলাদেশ ক্রিকেট দলের। তবে এখানেই থামতে চান না বাংলাদেশ অধিনায়ক। শনিবার বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান তিনি।

শুক্রবার কলকাতায় সংবাদ সম্মেলনে সামনে তাকানোর কথাই বললেন মাশরাফি বিন মর্তুজা, ‘দলের সবাই শোকার্ত। কিন্তু কেউ কাউকে দোষ দিচ্ছি না। কিন্তু মেনেও (হার) নিতে পারছে না। মানসিকভাবে ফিরে আসা আসলে কঠিন। তবে খেলোয়াড় হিসেবে এখানেই পড়ে থাকা ঠিক হবে না। এই হার নিয়ে চিন্তা করে কোনো লাভও নেই। বাংলাদেশের ক্রিকেট ম্যাচ এখানেই থেমে থাকবে না। নিশ্চয় সামনে আরও ভালো কিছু আছে। এখন ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

এমন পরাজয়ে দর্শকের সমর্থন খুব জরুরি। সামনে এগোতে সেই সমর্থন চাইছেন মাশরাফি, ‘সবাই হতাশ। এমন না যে এর আগে আমরা হারিনি। বাংলাদেশের দর্শকেরা আমাদের পাশে আছে, সামনেও থাকবে। সবাই বাসায় কথা বলেছে। সবাই ভেঙে পড়েছে। আমরা চেষ্টা করব পরের ম্যাচে সেরা খেলাটা খেলার। আশা করি সামনে আরও ভালো কিছু হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের

আপডেট টাইম : ১২:৩৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০১৬