ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মোদীর ১০০ কোটি টিকা দেওয়ার দাবি মিথ্যা: মমতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
  • ২২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা মহামারি নিয়ন্ত্রণে ভারতে মোট ১০০ কোটি টিকা দেওয়া হয়েছে বলে দাবি করেছে দিল্লি। গত ২১ অক্টোবর এমন দাবি করার এরপরই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে বলেছিলেন, ‘কোভিডের বিরুদ্ধে লড়াইতে আরও শক্তিশালী হলো ভারত।’

তবে ১০০ কোটি টিকা দেওয়ার দাবি মিথ্যা বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিলিগুড়ির বাঘাযতীন পার্কের রবীন্দ্র মুক্তমঞ্চে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মমতা বলেন, ‘ভারতে মোট জনসংখ্যা ১৩০ কোটি। কীভাবে ১০০ কোটি মানুষকে টিকা দেয়া হয়ে গেল? এখন পর্যন্ত দেশে ২৯ কোটি ৫২ লাখ মানুষ টিকার দুটি করে ডোজ পেয়েছেন। একটাও টিকা পাননি এমন মানুষ আছে অসংখ্য। সেই সব মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা না করে কৃতিত্বের দাবি করছেন মোদি। মিথ্যা ঢোল পিটিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, ‘ভারতে এখনও ১৮ বছরের নিচে টিকা দেওয়া শুরুই হয়নি। তাহলে কীভাবে দেশের সর্বস্তরের মানুষ টিকা পেলেন?’ পাশাপাশি টিকা বণ্টনে পশ্চিমবঙ্গকে মোদি সরকার বঞ্চিত করেছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে, তার নিজের রাজ্য পশ্চিমবঙ্গ মাত্র সাত কোটি টিকা পেয়েছে বলে তিনি অভিযোগ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মোদীর ১০০ কোটি টিকা দেওয়ার দাবি মিথ্যা: মমতা

আপডেট টাইম : ০৯:৩৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১