ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মরুভূমি সবুজ করতে এক হাজার কোটি গাছ লাগানোর ঘোষণা সউদীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মরুভূমিতে সবুজ বিপ্লব ঘটাতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সউদী আরব। দেশজুড়ে ৫ কোটি হেক্টর ভূমিতে এক হাজার কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে তারা। এই কাজে অংশ নিতে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকার। খবর আরব নিউজের
সৌদির পানি, পরিবেশ ও কৃষি মন্ত্রী আব্দুল রহমান আল-ফাদলি বলেন, সরকারের একার পক্ষে এটি করা অসম্ভব। এই পরিকল্পনা বাস্তবায়নে চূড়ান্ত বাজেট ও পুরো প্রকল্পের তহবিলের বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে।
রিয়াদে সউদী গ্রিন ইনিশিয়েটিভ ফোরামের সাইডলাইনে তিনি বলেন, ‘সকল বেসরকারি খাত, বেসরকারি সংস্থা, নাগরিক, কৃষি সমিতি, পরিবেশ সমিতি, কোম্পানি, সরকারি কোম্পানি এবং সরকারও গাছ লাগানোর কাজে অংশ নেবে।’
সৌদি মন্ত্রী জানান, এক হাজার কোটি গাছ রোপণ সউদীর একটি ঐতিহাসিক উদ্যোগ। দেশের পতিত ভূমির ৫০ শতাংশকে সবুজে পরিণত করা হবে। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমবে। এসব ভূমি বন্যপ্রাণীর সুরক্ষার জন্য মনোনীত করা হবে। বৈশ্বিক বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রার এক শতাংশ রোপণ করবে সউদী।
আব্দুল রহমান আল-ফাদলি বলেন, ‘স্বাভাবিকভাবে বলতে গেলে এক হাজার কোটি গাছ লাগানোর ক্ষেত্রে দেশের পরিবেশ একটি বড় চ্যালেঞ্জ। তবে আমি বিশ্বাস করি যে আমরা পুনর্নবীকরণযোগ্য পানি, বিশুদ্ধ পানি ব্যবহারের মাধ্যমে এই উদ্যোগ কার্যকর করতে সক্ষম হব।’
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ঘোষণা অনুযায়ী এই লক্ষ্যমাত্রা নির্ধারণে বেসরকারি খাতে বিনিয়োগের অনেক সুযোগ এবং অবদান থাকবে।
এই বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় ও অধিক সহনশীল গাছ রোপণ করবে সউদী। যাতে পানি কম খরচ হয় এবং দেশটির আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে এসব গাছ বেড়ে উঠতে পারে। সূত্র : আরব নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মরুভূমি সবুজ করতে এক হাজার কোটি গাছ লাগানোর ঘোষণা সউদীর

আপডেট টাইম : ০৫:২৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১