ঢাকা ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এক লাখ ৮০ হাজার রুপিতে স্ত্রীকে বিক্রি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ স্মার্টফোন কেনার জন্য স্ত্রীকে এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন ভারতের ওড়িশা প্রদেশের ১৭ বছর বয়সী এক কিশোর। রাজস্থানের ওই ব্যক্তির কাছে স্ত্রীকে বিক্রি করে দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই কিশোর রাজস্থানের একটি ইটের ভাটায় কাজ করতো। বিয়ের দুই মাস পর ২৬ বছর বয়সী স্ত্রীকে রাজস্থানের দক্ষিণ-পূর্বাঞ্চলের বারান জেলার ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির কাছে বিক্রি করে দেয় সে। রাজস্থানের এই জেলার সঙ্গে মধ্যপ্রদেশের সীমান্ত বিরোধ রয়েছে; যে কারণে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়ে। তারা পুলিশকে বাধা দেয়। কারণ হিসেবে স্থানীয় গ্রামবাসীরা বলেন, ওই তরুণীকে তারা কিনে নিয়েছেন।
 চলতি বছরের জুলাইয়ে বিয়ে করেছিলেন তারা। বালাঙ্গীর জেলার বেলপাদা পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত পরিদর্শক বুলু মুন্ডা বলেছেন, ‘গত আগস্টে ওই দম্পতি একটি ইটের ভাটায় কাজ করার জন্য রায়পুর এবং ঝাঁসি হয়ে রাজস্থানে যায়। ইট ভাটায় কাজ নেওয়ার কয়েকদিন পর ১৭ বছর বয়সী ওই কিশোর তার স্ত্রীকে বারান জেলার ৫৫ বছর বয়সী ব্যক্তির কাছে এক লাখ ৮০ হাজার রুপিতে বিক্রি করে দেয়।’

কিন্তু ওই তরুণীর পরিবারের সদস্যরা তার এই গল্প বিশ্বাস করেননি এবং তারা পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তাদের কল রেকর্ড যাচাই-বাছাই করে এবং গল্পে ফাঁক খুঁজে পায়।

তরুণীকে এক লাখ ৮০ হাজার রুপিতে কিনে নেওয়া হয়েছে। আমরা তাকে অনেক কষ্ট করে বাড়ি ফেরাতে সক্ষম হয়েছি। শুক্রবার পুলিশ ১৭ বছর বয়সী ওই কিশোরকে আদালতে তোলে। পরে আদালত তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এক লাখ ৮০ হাজার রুপিতে স্ত্রীকে বিক্রি

আপডেট টাইম : ০৯:৫০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১