ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিজেপিকে হারানোর লক্ষ্য নিয়ে এবার গোয়ায় যাচ্ছেন মমতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভারতের গোয়া রাজ্য সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল শনিবার তৃণমূল নেত্রী মমতা নিজেই টুইট বার্তায় এ কথা জানিয়েছেন।

মমতা লিখেছেন, আগামী ২৮ অক্টোবর প্রথম বার গোয়া সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সব ব্যক্তি, সংগঠন এবং রাজনৈতিক দলের কাছে বিজেপি এবং তাদের বিভাজনের নীতিকে পরাস্ত করার জন্য একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি। গত ১০ বছরে গোয়ার সাধারণ মানুষকে অনেক দুর্ভোগ সইতে হয়েছে। আরেক টুইটে মমতা বলেন, যৌথভাবে একটি নতুন সরকার গড়ে আমরা গোয়ায় নতুন ভোরের সূচনা করব। গোয়ার জনগণের সেই সরকার আমজনতার প্রত্যাশা পূরণে দায়বদ্ধ থাকবে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গত মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। এরপর কংগ্রেসসহ বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন একাধিক রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব। ইতিমধ্যে গোয়ায় দপ্তরও খুলেছে তৃণমূল। গত শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে ফেলেইরোকে। এই আবহে আগামী বৃহস্পতিবার তৃণমূল নেত্রীর গোয়া যাত্রাকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিজেপিকে হারানোর লক্ষ্য নিয়ে এবার গোয়ায় যাচ্ছেন মমতা

আপডেট টাইম : ০৯:৪৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১