ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

যারা বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের অস্তিত্ব বিপন্ন হবে -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ যারা বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের অস্তিত্ব বিপন্ন হবে
বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) মিলনায়তনে
ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পরিকল্পনা প্রণয়ন ২০২১-২২ শীর্ষক কর্মশালার সমাপনী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
এ সময় তিনি আরো বলেন বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে মুসলমান, হিন্দু,
বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক নাগরিকের সাংবিধানিকভাবে সমঅধিকার রয়েছে। এই সমঅধিকারের
রাম-রহিমের বাংলাদেশকে যারা বিভাজনের অপচেষ্টা করে, তারা জাতির শত্রু, রাষ্ট্রের শত্রু,
মানবতার শত্রু। এ দেশের মানুষ কখনোই সাম্প্রদায়িকতা প্রশ্রয় দেয়নি। ১৯৭১ সালের স্বাধীনতা
যুদ্ধকে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ অভিহিত করে যারা আমাদের স্বাধীনতাকে ঠেকানোর চেষ্টা
করেছিল, তারা ব্যর্থ হয়েছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে যারা আবার পূর্ব-পাকিস্তান
কায়েম করতে চেয়েছিল, তারা ব্যর্থ হয়েছে। আবার নতুন করে যদি কেউ দেশের শান্তিপূর্ণ পরিবেশ
আর উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়, তাদেরকে সরকার কঠোর হাতে দমন করবে ।
এ সময় মন্ত্রী বলেন রাষ্ট্র গবেষণায় অনেক সুযোগ-সুবিধা দিচ্ছে। বিএফআরআই
সংশ্লিষ্টদের গবেষণার মাধ্যমে সর্বোচ্চ যোগ্যতার বিকাশ ঘটাতে হবে। গবেষণায় নতুন নতুন বিষয়
ও তথ্য-উপাত্ত সংযোজন করতে হবে। আর শুধু গবেষণা করলেই হবে না, সে গবেষণার ক্ষেত্রকে
সম্প্রসারণ করতে হবে। গবেষণালব্ধ সবকিছু ব্যবহারের ক্ষেত্র উন্মুক্ত করতে হবে"।
এ সময় বিএফআরআই-এর গবেষণার পরিসর ও কাজের গতি আরও ব্যাপক আকারে
বাড়ানোর তাগিদ দেন মন্ত্রী।
মন্ত্রী আরো যোগ করেন গবেষণাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষভাবে উৎসাহিত
করতে চান, পৃষ্ঠপোষকতা দিতে চান, প্রণোদনা দিতে চান। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিশ্বাস করেন গতানুগতিকতার মধ্য দিয়ে কোনো কিছু আবিষ্কার করা সম্ভব নয়। আবিষ্কার
করতে হলে গবেষণা দরকার। গবেষণার জন্য যে তথ্য দরকার, লজিস্টিক সাপোর্ট দরকার,
অবকাঠামো সাপোর্ট দরকার সবকিছুই সরকার প্রদান করবে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব
রওনক মাহমুদ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও
এস এম ফেরদৌস আলমসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিএফআরআই এর প্রাক্তন
মহাপরিচালক ড. এম এ মজিদ, বিএফআরআই এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজ্ঞানীগণ, স্থানীয়

মৎস্য দপ্তরের কর্মকর্তাগণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকবৃন্দ অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন।
কর্মশালায় উপস্থাপিত মোট ৬৫টি গবেষণা প্রস্তাবের মধ্যে তিনজন সেরা গবেষণা
প্রস্তাব উপস্থাপনকারী বৈজ্ঞানিক কর্মকর্তাকে সমাপন অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

যারা বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের অস্তিত্ব বিপন্ন হবে -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেট টাইম : ০৮:৫৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১