ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর -টেলিযোগাযোগ মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাইজেশনের প্রসারের
পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সামাজিক যোগাযোগ
মাধ্যম সাম্প্রদায়িক দাঙ্গাসহ সামাজিক-রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য এখন বড়
একটি চ্যালেঞ্জ। সে সংকটও অতিক্রম করতে বর্তমান সরকার কাজ করছে।
মন্ত্রী গতকাল সন্ধ্যায় আমেরিকা প্রবাসী বাংলাদেশি ডিজিটাল প্রযুক্তি উদ্যোক্তা
কর্তৃক আয়োজিত ‘ডিজিটাল সিকিউরিটি সম্মেলন’ শীর্ষক অনুষ্ঠানে অন-লাইনে প্রধান
অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগত সক্ষমতা অর্জন এবং ডিজিটাল
নিরাপত্তা আইন প্রণয়নসহ সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে মন্ত্রী বলেন,
ডিজিটাল নিরাপত্তা চ্যালেঞ্জিং হলেও সরকার এই চ্যালেঞ্জ মোকাবিলায় পিছিয়ে নেই।
অতীতের তিনটি শিল্পবিপ্লব মিস করায় সৃষ্ট পশ্চাৎপদতা অতিক্রম করে বাংলাদেশ
ডিজিটাল প্রযুক্তি বিকাশে বৈশ্বিক নেতৃত্বের জায়গায় উপনীত হয়েছে। এই অর্জন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সফল বাস্তবায়নের ফসল বলে
উল্লেখ করেন মোস্তাফা জব্বার। কম্পিউটার প্রযুক্তি বিকাশে নিজের ৩৫ বছরের
পথপরিক্রমার অভিজ্ঞতা বর্ণনা করে মন্ত্রী বলেন, ১৯৬৪ সালে এই ভূখণ্ডে প্রথম
কম্পিউটার আসে কিন্তু ১৯৮৭ সালের আগ পর্যন্ত কম্পিউটার কেবল বিশেষজ্ঞরা
ব্যবহার করতেন। কম্পিউটারে বাংলাভাষা প্রবর্তনের পর কম্পিউটার জনপ্রিয়তা পেতে শুরু
করে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বেতবুনিয়ায় উপগ্রহ ভূ-কেন্দ্র প্রতিষ্ঠা এবং আইটিইউ ও
ইউপিইউ -এর সদস্য পদ অর্জনের মাধ্যমে দেশে ডিজিটাইজেশনের যাত্রা শুরু করেন।
মোস্তাফা জব্বার আরো বলেন, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্পিউটারের
ওপর থেকে ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার করে তা সাধারণ মানুষের নাগালে পৌঁছে দেন। মোবাইল
ফোন সহজলভ্য করতে এবং ভি-স্যাটের মাধ্যমে ইন্টারনেট চালুসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ
ও বাস্তবায়নের ধারাবাহিকতায় ডিজিটাইজেশনে বঙ্গবন্ধুর বপন করা বীজটিকে চারা গাছে
রূপান্তর করেন তিনি। দেশে ডিজিটাল প্রযুক্তি বিকাশে এবং এখাতে বিনিয়োগ আকৃষ্ট করতে
সরকারের গৃহীত প্রযুক্তিবান্ধব বিভিন্ন কর্মসূচি তুলে ধরে মন্ত্রী বলেন, সরকারের গৃহীত
বিনিয়োগ উপযোগী পরিবেশের পাশাপাশি দেশের মেধাবী নতুন প্রজন্ম দেশকে এগিয়ে যাওয়ার
বড় হাতিয়ার। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে সরকার
যে যুদ্ধ শুরু করেছে, তা সফলতার দাড়ে কড়া নাড়ছে। সরকার সৌদি আরবে আইওটি ডিভাইস
রপ্তানি করছে। বিশ্বের ৮০টি দেশে বাংলাদেশ থেকে সফটওয়্যার রপ্তানি হচ্ছে।

আমেরিকা প্রবাসী উদ্যোক্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড -এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং
বিটিআরসি -এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাসিম পারভেজ বক্তৃতা
করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর -টেলিযোগাযোগ মন্ত্রী

আপডেট টাইম : ০৮:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১