ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

সঞ্চালন ব্যবস্থা আধুনিক ও সমন্বিত করার উদ্যোগ অব্যাহত রয়েছে — বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও  সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সঞ্চালন ব্যবস্থা আধুনিক ও সমন্বিত করার উদ্যোগ অব্যাহত রয়েছে। নবায়ণযোগ্য জ্বালানি, কয়লাভিত্তিক বিদ্যুৎ, পরমাণু বিদ্যুৎ, তেলের বিদ্যুৎ বা গ্যাসের বিদ্যুৎ প্রবাহের জন্য সঞ্চালন  অটোমেটিক ফ্রিকোয়েন্সি কন্ট্রোল থাকা অপরিহার্য।

প্রতিমন্ত্রী আজ ঢাকার একটি হোটেলে ‘সঞ্চালন পরিকল্পনা ও পিজিসিবি’র জন্য প্রকল্প সমীক্ষা’ শীর্ষক চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আমাদের জ্বালানি মিক্সে নতুন নতুন জ্বালানি সংযোজিত হচ্ছে। নবায়ণযোগ্য জ্বালানি ও ক্লিন এনার্জির অংশ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। প্রতিবেশী দেশ হতে ক্লিন এনার্জি আমদানি করার উদ্যোগ নেয়া হবে।

প্রতিমন্ত্রী এ সময় বলেন, সমন্বিত মাস্টার প্ল্যানে নবায়ণযোগ্য জ্বালানি ও তার সঞ্চালন ব্যবস্থা সন্নিবেশন ঘটবে। ২০৪১ সালের মধ্যে নবায়ণযোগ্য জ্বালানি হতে ৪০ ভাগ বিদ্যুৎ নেয়ার পরিকল্পনা রয়েছে। আমাদের চ্যালেঞ্জ হলো সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা আধুনিক করার প্রক্রিয়া চলমান রয়েছে। বিতরণ ব্যবস্থার উন্নয়নে নানাবিধ প্রকল্প  হাতে নেয়া হয়েছে।

বিদ্যুৎ সচিব মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ নূরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে প্ল্যানিং কমিশনের সদস্য শরীফা খান ও পাওয়ার গ্রিড কোম্পানি ইন্ডিয়া লিমিটেডের পরিচালক অভয় চৌধুরী বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

সঞ্চালন ব্যবস্থা আধুনিক ও সমন্বিত করার উদ্যোগ অব্যাহত রয়েছে — বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৪৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১