ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বাংলাদেশ সরকারের অবস্থানে প্রশংসা করেছে ভারত: পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, আগামী দুবছর পর দেশে নির্বাচন। এর আগে দেশকে অস্থীতিশীল করতে একটি গোষ্ঠী মাঠে নেমেছে। সেই লক্ষ্যেই রোহিঙ্গা হত্যা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে তারা। এসব গোষ্ঠীকে মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সম্প্রীতি নষ্ট করতে যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা নিচ্ছে তাতে প্রতিবেশী ভারত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছে।

শনিবার সকালে সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সকালে মহানগর আওয়ামী লীগের নেতাদের নিয়ে নগরীর জিন্দাবাজারে ইমজা কার্যালয় পরিদর্শনে যান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

এ সময় ইমজা নেতারা পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছ জানান। এ সময় ইমজা কার্যালয়ে দীর্ঘক্ষণ স্থানীয় টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সাধারণ সম্পাদক আনিস রহমানসহ সিলেটের টেলিভিশন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কুশল বিনিময় শেষে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বের অন্যতম। ষড়যন্ত্রকারীরা দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে সেই সম্প্রীতিতে আঘাত হানার চেষ্টা করছে।

তিনি বলেন, এসব বিষয় প্রধানমন্ত্রী নিজে দেখছেন। এসব ঘটনা খুব দুঃখজনক।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের শিকার আমরা হবো। বর্তমান সরকার দেশের সব শ্রেণির মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছে। এই মঙ্গল অর্জন করতে হলে দেশের সব মানুষের সক্রিয় অংশগ্রহণ দরকার।

তিনি বলেন, দেশে বড় বড় উন্নয়ন হচ্ছে। এর মধ্যে কিছু দুষ্ট লোক এসব বাধাগ্রস্থ করতে বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করছে।

আব্দুল মোমেন আরও বলেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি চিরঞ্জীব। সব ধর্মের লোক সমান সুযোগ সুবিধা পান। তা শুধু রাষ্ট্র নয়, দল হিসেবে আওয়ামী লীগ তা হৃদয়ে ধারণ করে। সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বাংলাদেশ সরকারের অবস্থানে প্রশংসা করেছে ভারত: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০২:১৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১