ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বক্তব্যের সময় অতিথিরা গল্প করায় মঞ্চত্যাগ করেন স্থানীয় সরকারমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য দানকালে মঞ্চে উপস্থিত অন্য অতিথিরা নিজেদের মধ্যে কথা বলতে থাকায় বিরক্ত হয়ে মঞ্চ থেকে নেমে চলে যান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম। এ সময় মন্ত্রীকে চলে না যাওয়ার জন্য পৌর মেয়র অনুরোধ করলেও তা কানে তোলেননি মন্ত্রী। শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে সৈয়দপুর পৌরসভার কমিউনিটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এদিন মঞ্চে বক্তব্য শুরু করে এলজিআরডি মন্ত্রী বলেন, আমরা দারিদ্র্যতা থেকে বেরিয়ে এসে উন্নত রাষ্ট্রের কাতারে যাচ্ছি। একশ্রেণির মানুষ এ উন্নয়নকে ভালো চোখে দেখছেন না। সে সময় মঞ্চে উপস্থিত অন্য অতিথিরা নিজেদের মধ্যে কথা বলছিলেন। বিষয়টিতে বিরক্ত হয়ে বক্তব্য বন্ধ করে মঞ্চ ছেড়ে চলে যান মন্ত্রী।

এ বিষয়ে সেসময় মঞ্চে থাকা সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী জানান, মঞ্চে বিশৃঙ্খলা দেখে হয়তো মন্ত্রী ক্ষুব্ধ হতে পারেন। এ নিয়ে তিনি মন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

অনুষ্ঠানে আফিকা আক্তার জাহান বেবীর সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলাল উদ্দিন আহমেদ, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, জেলা প্রশাসক হাফিজুর রহমান, পুলিশ সুপার মোখলেছুর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বক্তব্যের সময় অতিথিরা গল্প করায় মঞ্চত্যাগ করেন স্থানীয় সরকারমন্ত্রীর

আপডেট টাইম : ০১:৩৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১