হাওর বার্তা ডেস্কঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন
বর্তমান সরকার দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে। জনগণের উন্নত জীবন মান
নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।আজ মেহেরপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মেহেরপুর শাখার বর্ধিত
সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে সারা দেশে কৃষি, শিক্ষা,
স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। জনগণ যাতে স্বচ্ছন্দে জীবন যাপন
করতে পারে সেজন্য বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রতিমন্ত্রী আরো
বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ফলে সারা দেশে
দুর্নীতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তিনি এ সময় দুর্নীতি রোধ করে দেশকে
উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুলের
সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সৈয়দ মোঃ নাসির উদ্দিন
সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন।
সংবাদ শিরোনাম
জনগণের জীবন মান উন্নয়নে কাজ করছে সরকার -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
-
Reporter Name - আপডেট টাইম : ০৮:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- ৩৬৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















