ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ঘরে ১৫-১৮ বছরের মেয়ে থাকলেই মিলবে সরকারি সহায়তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পরিবারে বাল্যবিয়ে থাকলে সরকারের দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) সহায়তা না দিয়ে বরং যেসব পরিবারে ১৫ থেকে ১৮ বছরের অবিবাহিত মেয়ে আছে, সেসব পরিবারকে ভিজিডি সহায়তা দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

সরকারের ভিজিডি উপকারভোগীরা নারীরা প্রত্যেক মাসে ৩০ কেজি চাল পান। এ ছাড়া সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে প্রশিক্ষণ পান। দেশে ৪৯৩টি উপজেলার ৪ হাজার ৫৭৯টি ইউনিয়নে ১০ লাখ ৪০ হাজার নারীকে এই কর্মসূচির মাধ্যমে চাল দেওয়া হচ্ছে।

ভিজিডি উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে উপকারভোগীর পরিবারে ১৫ থেকে ১৮ বছরের অবিবাহিত মেয়ে থাকলে, সেসব পরিবারকে ২০২৩-২৪ চক্রে উপকারভোগী পরিবারের তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়ে মাঠপর্যায়ে পত্র জারির সুপারিশ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়াধীন ভিজিডি কর্মসূচি বাংলাদেশের গ্রামীণ দুস্থ নারীদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে বাস্তবায়িত একটি সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম।

২০০৯ সাল থেকে গত বছর পর্যন্ত পর্যন্ত মোট ৯১ লাখ ৮০ হাজার নারী ভিজিডি কর্মসূচির মাধ্যমে চাল দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ঘরে ১৫-১৮ বছরের মেয়ে থাকলেই মিলবে সরকারি সহায়তা

আপডেট টাইম : ০৯:৪৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১