ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ডেপুটি গভর্নর নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০১৬
  • ৩৩৫ বার

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই পদে নিয়োগে গঠিত সার্চ কমিটির বৈঠক শেষে এ কথা জানান কমিটির প্রধান কাজী খলিকুজ্জামান।

বাংলাদেশ ব্যাংকে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আগামী রবিবার ডেপুটি গভর্নর নিয়োগে বিজ্ঞপ্তি দেয়া হবে। ১৩ এপ্রিল আবেদনের শেষ তারিখ। বৈঠকে এই পদের জন্য যোগ্যতার মাপকাঠি নিয়েই আলোচনা হয়েছে।

পল্লি কর্মসংস্থান ফাউন্ডেশনের (পিকেএসএফ) এ চেয়ারম্যান আরো বলেন, এই নিয়োগের সময় কেউ কারো জন্য সুপারিশ করলে প্রাথমিক বাছাইয়ে বাদ দেয়া হবে। যাচাই বাছাইয়ের পর একটি সংক্ষিপ্ত তালিকা অর্থমন্ত্রণালয়ে পাঠানো হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার চুরি যাওয়ার ঘটনায় পদত্যাগ করেছেন গভর্নর ড. আতিউর রহমান। এর পরপরই অর্থমন্ত্রণালয় ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে চাকরিচ্যুত করে। এছাড়া অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব আসলাম আলমকে ওএসডি করা হয়েছে।

এই ঘটনার পরই শূন্য পদে লোক নিয়োগের জন্য একটি সার্চ কমিটি গঠন করে অর্থমন্ত্রণালয়। এ কমিটির প্রধান করা হয় ড. কাজী খলিকুজ্জামানকে। বৃহস্পতিবার কমিটির প্রথম বৈঠক ছিল। ফোকাস বাংলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ডেপুটি গভর্নর নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ ঘোষণা

আপডেট টাইম : ১২:০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০১৬