ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সিরিয়ায় মার্কিন ফাঁড়িতে ড্রোন হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সিরিয়ায় অবস্থিত একমাত্র মার্কিন ফাঁড়িতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার দক্ষিণ সিরিয়ার তানফ ফাঁড়িতে এই ঘটনা ঘটে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, হামলায় কোনো মার্কিন সেনা হতাহতের ঘটনা ঘটেনি।

কারা এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সেটা বলতে চায়নি।

রয়টার্সের খবর অনুসারে, ইরাক-জর্ডান সীমান্ত ক্রসিংয়ের তানফ বর্ডারে মার্কিন এই দুর্গ অবিস্থত। ২০১৪ সালের দিকে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস পূর্ব সিরিয়া দখলে নিয়ে যুক্তরাষ্ট্র ২০১৬ সালে এখানে ঘাঁটি গাড়ে। তবে আইএস বিতাড়িত হলেও ইরানের সেনাবাহিনী যাতে এই এলাকায় অবাধে চলাচল করতে না পারে, তার জন্য সেনা চৌকিটি রেখে দিয়েছে যুক্তরাষ্ট্র।

সিরিয়ায় কুর্দি নিয়ন্ত্রিত উত্তর এলাকার বাইরে এই তানফ ফাঁড়িতে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনার উপস্থিতি রয়েছে।

ইরাক এবং পূর্ব সিরিয়াতে মার্কিন সেনার ওপর ইরান প্রায়ই ড্রোন কিংবা রকেট হামলা করে থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সিরিয়ায় মার্কিন ফাঁড়িতে ড্রোন হামলা

আপডেট টাইম : ০৯:৩৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১