ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি-বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩১:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের উত্তরাখণ্ড রাজ্যে তিন দিন ধরে চলা ভারি বৃষ্টির ফলে সৃষ্ট বিপর্যয়ে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাজ্যের মুখ্যমন্ত্রী পুশকর সিং ধামী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। বাড়ি-ঘর, সেতু ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীর তিনটি হেলিকপ্টার মোতায়েন করা হবে।

সামাজিক যোগাযোগামধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে পাহাড়-পর্বতে সমৃদ্ধ এই রাজ্যটিতে গত ২৪ ঘণ্টার বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ডুবে গেছে সড়ক, বাড়িঘর। ভেঙে পড়েছে অনেক সেতুও।

ভারতের আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে উত্তরাখণ্ডে যেখানে ৩০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়, সেখানে গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টিপাত হয়েছে ১২২ দশমিক ৪ মিলিমিটার।

ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ) জানিয়েছে, উদ্ধার ও ত্রাণ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষগুলো। ইতিমধ্যে বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে ৩০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। রাজ্যজুড়ে উদ্ধারকারী বাহিনীর ১৫টি দল সক্রিয় আছে বলে জানিয়েছে ভারতের বার্তাসংস্থা এএনআই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি-বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬

আপডেট টাইম : ০২:৩১:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১