ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

২২ জনের প্রাণহানির ঘটনায় সরকার দায়ী : বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬
  • ৩৭৪ বার

সরকার ও নির্বাচন কমিশনকে ব্যর্থ আখ্যা দিয়ে তাদের পদত্যাগ দাবী করেছে বিএনপি। আজ (বৃহস্পতিবার) ১১টায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দলের পক্ষ থেকে এ দাবী করেন।

এসময় তিনি ইউপি নির্বাচনে ৩ জন প্রার্থীসহ ২২ জনের প্রাণহানির ঘটনায় সরকার ও নির্বাচন কমিশনকে দায়ী করে তাদের পদত্যাগের

দাবী তোলেন দলটির পক্ষে রিজভী।

রিজভী বলেন, নিষ্ক্রিয়তার কারণে নির্বাচনে সহিংসতা ও হত্যাকাণ্ডের দায় সরকার ও ইসি কোনোভাবেই এড়াতে পারে না।

নির্বাচন কমিশন (ইসি) বিপথগামী ও বেআইনি প্রতিষ্ঠান হিসেবে মন্তব্য করে বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে এবং সহিংসতা প্রতিরোধে ইসি কোনো ভূমিকাই পালন করেনি। শুধু দায়সারাভাবে কিছু কথা বলেছে। তারা কার্যকর পদক্ষেপ নিলে নির্বাচনকে কেন্দ্র করে এতগুলো মানুষকে জীবন দিতে হতো না।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

২২ জনের প্রাণহানির ঘটনায় সরকার দায়ী : বিএনপি

আপডেট টাইম : ১০:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬