ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাতারাতি ব্রণ দূর করার জাদুকরী কৌশল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্রণ ত্বকের একটি মারাত্মক সমস্যা। একবার ত্বকে ব্রণ হওয়া শুরু করলে তা থেকে পরিত্রান পাওয়া কঠিন হয়ে পড়ে। এটি সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি আত্মবিশ্বাসও কমিয়ে দেয়। ব্রণ নারী-পুরুষ উভয়েরই হয়ে থাকে। এর থেকে মুক্তি পেতে যদিও অনেকেই বাজার থেকে অনেক দামি প্রসাধনী কিনে ব্যবহার করেন। তবে সেসব প্রসাধনী খুব কমই ভালো ফল দেখায়।

তবে চিন্তার কিছু নেই। চটজলদি ব্রণ কমানোর কিছু কার্যকরী ঘরোয়া টোটকা রয়েছে। যা নির্ভয়ে অনুসরণ করা যায়। কারণ এসব পদ্ধতির কোনো পার্শপ্রতিক্রিয়া নেই। চলুন তবে জেনে নেয়া যাক ব্রণ দূর করার সেই জাদুকরী ঘরোয়া টোটকাগুলো-

একটি তুলোর বলে লেবুর রস লাগিয়ে নিন। এবার এটি রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রণে লাগান।

ঘুমোতে যাওয়ার আগে এক ফোঁটা টি-ট্রি অয়েল ব্রণের ওপর লাগিয়ে নিন। দেখবেন জলদি কমে গিয়েছে।

এক টেবিল চামচ লেবুর রস এবং এক চা চামচ দারুচিনি গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি সারারাত ব্রণে লাগিয়ে রাখুন। সকালে উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।

নরম কাপড়ে মুড়ে বরফের টুকরো ব্রণের ওপর আলতো করে চেপে ধরুন। এতে তা ভেতর থেকে শুকিয়ে যাবে। ২০ সেকেন্ডের মতো রাখবেন। এটি দিনে দু’বার করা যায়।

ডিমের সাদা অংশে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যামিউনো অ্যাসিড রয়েছে, যা ব্রণের জীবাণু ধ্বংস করে দেয়। ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিয়ে তা আঙুলের ডগায় করে ব্রণের ওপর লাগান। ৪-৫ মিনিট রেখে ধুয়ে নিন।

একইসঙ্গে বেশি তেল-মশলা যুক্ত খাবার এড়িয়ে চলুন। বেশি বেশি করে পানি খান। মেকআপের আগে ও পরে ভালো করে মুখ পরিষ্কার করুন। রাতে যত ক্লান্তই থাকুন না কেন, মেকআপ নিয়ে শুতে যাবেন না। তাহলেও দেখবেন ব্রণের সমস্যা অনেকটাই কম হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাতারাতি ব্রণ দূর করার জাদুকরী কৌশল

আপডেট টাইম : ১০:৫২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১