ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ঝরে পড়া ও পথশিশুদের জন্য পররাষ্ট্রমন্ত্রীর আক্ষেপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঝরে পড়া ও পথশিশুদের জীবন নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস এ কাডেমিতে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ আক্ষেপ প্রকাশ করেন।

‘জীবন উপভোগ করতে না পারা আরেক ধরনের মৃত্যু এমন মন্তব্য করে তিনি বলেন, প্রতিটি শিশু যেন আরও উন্নত জীবন পায় সেটাই রাসেল দিবসের অঙ্গীকার হোক।

শিশুদের প্রতি সকলের দায়বদ্ধতা আছে উল্লেখ করে তিনি বলেন, আমরা শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে চাই। কিন্তু দুঃখের বিষয় একটা বিরাট সংখ্যক শিশু ঝরে পড়ে। একটি বড় অংশ পথশিশু হয়ে জীবন কাটাচ্ছে। আমরা কীভাবে আমাদের এসব ছেলেমেয়েদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি তা নিয়ে ভাবতে হবে।

প্রতিটি শিশুকে উন্নত জীবন দেওয়ার চেষ্টা চালানো হবে জানিয়ে মোমেন বলেন, দেশের যত শিশু আছে প্রত্যেককে আমরা স্কুলিং দেব, কিংবা তাদের কেয়ারে আরও সজাগ হবো। আমরা চাই, আমাদের শিশুরা জীবন উপভোগ করার সুযোগ পাক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর এবং ট্রাস্টের সদস্য কিউরেটর মো. নজরুল ইসলাম খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ঝরে পড়া ও পথশিশুদের জন্য পররাষ্ট্রমন্ত্রীর আক্ষেপ

আপডেট টাইম : ০৯:৪৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১