ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মিয়ানমারের ৫ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে জান্তা সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
  • ৩৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের ৩৮ ও ৩৯তম শীর্ষ সম্মেলনে মিয়ানমারের সেনাশাসক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং দেশটির প্রতিনিধিত্ব করতে পারবেন না। তার পরিবর্তে একজন আমলা জোটের শীর্ষ বৈঠকে দেশের প্রতিনিধিত্ব করবেন। সংস্থাটির এ ঘোষণার পর প্রায় পাঁচ হাজারেরও বেশি বন্দি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির জান্তাপ্রধান।

সোমবার মিয়ানমারের সেনাশাসক এ ঘোষণা দেন। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, ফেব্রুয়ারিতে সেনাবাহিনী যখন ক্ষমতা দখল করে নেয়, তার প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসব বিক্ষোভ থেকে গ্রেফতার করে হাজার হাজার মানুষকে পাঠানো হয় জেলে। জেলে থাকা এমন পাঁচ হাজারের বেশি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

মিন অং হ্লাইং বলেন, সব মিলিয়ে পাঁচ হাজার ৬৩৬ জনকে মুক্তি দেওয়া হবে। তাডিংইয়ুত উৎসব উপলক্ষ্যে তাদের মুক্তি দেওয়া হচ্ছে।

স্থানীয় পর্যবেক্ষণ গ্রুপের মতে,  দেশটিতে ফেব্রুয়ারিতে হওয়া সেনা অভ্যুত্থানের পর থেকে বিশৃঙ্খলা লেগে আছে। সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত এক হাজার একশর বেশি আন্দোলনকারী নিহত হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে।  গ্রেফতার করা হয়েছে আট হাজারেরও বেশি আন্দোলনকারীকে।

তবে কারা মুক্তি পাচ্ছেন সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

জুলাইয়ের পর থেকে প্রায় দুই হাজারেরও বেশি বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমার। তাদের মধ্যে সামরিক সরকারের সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিকও ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মিয়ানমারের ৫ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে জান্তা সরকার

আপডেট টাইম : ০৬:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১