ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
  • ২১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় চলন্ত কমিউটার ট্রেনে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এ সময় ট্রেনে অন্যান্য যাত্রীরা থাকলেও তারা ওই নারীকে সহায়তায় এগিয়ে আসেননি।Woman raped on train as bystanders did nothing, police say | World News -  Hindustan Times

ফিলাডেলফিয়ার আপার ডার্বি পুলিশ বিভাগের সুপারিনটেনডেন্ট টিমোথি বার্নহার্ড বলেন, বুধবার মার্কেট-ফ্রাঙ্কফোর্ড লাইনে পশ্চিমাঞ্চলগামী একটি ট্রেনে ওই নারী আক্রান্ত হন। ওইদিন রাত ১০টার দিকে ৬৯তম স্ট্রিট টার্মিনালের কাছে ট্রেনটি পৌঁছালে পুলিশকে ডাকা হয়।

বার্নহার্ড বলেন, দক্ষিণ-পূর্ব পেনসিলভানিয়া পরিবহন কর্তৃপক্ষের একজন কর্মী ওই সময় ট্রেনের আশপাশে ছিলেন। তিনি পুলিশকে ফোন করে জানান, ট্রেনের একজন নারী যাত্রীর সাথে অস্বাভাবিক কিছু ঘটছে। এই তথ্য পাওয়ার পর ট্রেনের পরবর্তী স্টেশনে অবস্থান নেন পুলিশ সদস্যরা। পরে সেখানে ট্রেনটি পৌঁছালে ওই নারীকে উদ্ধার এবং একজনকে গ্রেফতার করে পুলিশ। সেখান থেকে ওই নারীকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

বার্নহার্ড ধর্ষণের শিকার নারীকে ‌‘অবিশ্বাস্য দৃঢ় মনোবলের অধিকারী’ বলে অভিহিত করেছেন। পুলিশকে অনেক তথ্য দিয়েছেন ওই নারী। তবে হামলাকারীকে চেনেন না বলে জানিয়েছেন তিনি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, তিনি সুস্থ হয়ে উঠছেন। আশা করি তিনি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ

আপডেট টাইম : ০৯:৪২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১