ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ ও পাকিস্তান থেকে পিছিয়ে আছে ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্ব ক্ষুধা সূচকে ভারত পাকিস্তানের তুলনায় বেশ এগিয়ে আছে বাংলাদেশ। বিশ্ব ক্ষুধা সূচক ২০২১-এ এমন তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) প্রকাশিত ওই সূচকে ১১৬ দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে ৭৬তম অবস্থানে। অন্যদিকে পাকিস্তান রয়েছে ৯২ ও ভারত ১০১ নম্বর অবস্থানে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের সমানসংখ্যক ৭৬ পয়েন্ট পেয়েছে নেপালও। এদিকে জাতিসংঘ ২০৩০-এর ক্ষুধামুক্ত বিশ্বের লক্ষ্য থেকে ছিটকে পড়েছে। যুদ্ধ-সংঘাত, করোনা মহামারি ও জলবায়ু পরিবর্তনের কারণে এ অবস্থা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডয়েচে ভেলে।

ক্ষুধা সূচকে মাত্র ১৫টি দেশ রয়েছে ভারতের পেছনে। ভারতের পেছনে থাকা দেশগুলো হলো- পাপুয়া নিউগিনি, আফগানিস্তান, নাইজেরিয়া, মোজাম্বিক, কঙ্গো, সিয়েরা লিওন, হাইতি, পূর্ব তিমুর, লাইবেরিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, চাদ, মাদাগাস্কার, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইয়েমেন ও সোমালিয়া। এসব দেশের বেশিরভাগ দেশই আফ্রিকার দরিদ্র দেশ।

গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে কম ক্ষুধা সূচক ইনডেক্স উত্তরণে ব্যর্থ হবে বিশ্বের ৪৭টি দেশ। এই ইনডেক্সে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে সোমালিয়া। আফ্রিকার এই দেশটির পয়েন্ট খুব কম। এ ছাড়া আরও ৫টি দেশের পরিস্থিতি উদ্বেগজনক।

উদ্বেগজনক দেশগুলো হলো- গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, চাদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, মাদাগাস্কার ও ইয়েমেন। এসব দেশের ২০৩০ সালের মধ্যে জিরো হাঙ্গারের দিকে অগ্রগতির লক্ষ থাকলেও ইতোমধ্যে অনেক ধীর, স্থবির এমনকি বিপরীত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে।

এদিকে গত বছরের (২০২০ সাল) বিশ্ব ক্ষুধা সূচকে ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৭৫তম। এর আগের বছর ২০১৯ সালে এই সূচকে ১১৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৮৮। ২০১৮ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৮৬তম।

বেসরকারি সংস্থা ওয়েলথহাঙ্গার লাইফ ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড জানিয়েছে, গত দুই বছরে অর্থনৈতিক পতনের কারণে সারা বিশ্বে অনেক মানুষ নতুন করে ক্ষুধার্ত হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত ওই গবেষণা অনুযায়ী, গত বছর পর্যাপ্ত পুষ্টি না পাওয়া মানুষের সংখ্যা ৩২ কোটি থেকে বেড়ে বিশ্বের জনসংখ্যায় প্রায় এক-তৃতীয়াংশ ২৪০ কোটিতে পৌঁছেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ ও পাকিস্তান থেকে পিছিয়ে আছে ভারত

আপডেট টাইম : ০২:৫৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১