ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

করিমগঞ্জে ২৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের করিমগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তহুর মিয়া (৫১) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

ইয়াবাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. তহুর মিয়া আশুতিয়াপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন  বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার জানান, মো. তহুর মিয়া একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. তহুর মিয়াকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

করিমগঞ্জে ২৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ১১:১৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১