ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

তৃতীয় ধাপের ইউপি ভোটের তফসিল আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • ২২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) ও অষ্টম ধাপের পৌরসভা ভোটের তফসিল। এ লক্ষ্যে আজ কমিশন সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইসির সংস্থাপন শাখার উপসচিব স্বাক্ষরিত সভার নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নোটিশে বলা হয়েছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে ইসি ৮৭তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এ সভা থেকেই তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং অষ্টম পৌরসভার সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সভায় যেসব বিষয়ে আলোচনা হবে- তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন, অষ্টম ধাপের পৌরসভার সাধারণ নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন এবং বিবিধ বিষয়ে। কমিশন সভা সামনে রেখে ইসির অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, নির্বাচন কমিশন সচিবালয়ের সব প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের চিঠি পাঠিয়েছে কমিশন। উল্লেখ্য, বর্তমানে দেশে মোট ইউপি সংখ্যা ৪ হাজার ৪৮৩টি। গত ২১ মার্চ ৭৫২ ইউপির, ৩০ মার্চ ৬৮৪ ইউপির, ২২ এপ্রিল ৬৮৫ ইউপির, ৬ মে ৭৪৩ ইউপির, ২৭ মে ৭৩৩ ইউপির এবং গত ৩ জুন ৭২৪ ইউপির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু করোনা মহামারির কারণে সময়মতো ভোট করতে পারেনি ইসি। বর্তমানে করোন মহামারি নিয়ন্ত্রণে আসায় ধাপে ধাপে মেয়াদ উত্তীর্ণ ইউপির নির্বাচন করছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

তৃতীয় ধাপের ইউপি ভোটের তফসিল আজ

আপডেট টাইম : ১০:৪০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১