ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নেপালে বাস খাদে পড়ে ৩২ জনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ নেপালে একটি বাস পাহাড়ি রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও প্রায় ১৪ জন।

মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো খবর দিয়েছে।

নেপালের ইংরেজি নিউজ পোর্টাল মাই রিপাবলিকা জানিয়েছে, নেপালগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে মুগু জেলার গামগাধি এলাকায় যাওয়ার পথে পিনাগাউন এলাকায় পাহাড়ি রাস্তা থেকে পিছলে কয়েকশ মিটার নিচে পড়ে যায় বাসটি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাসের যাত্রীদের মধ্যে অনেকেই নেপালের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দাশাইন (দুর্গার অবতার) উপলক্ষে বাড়ি ফিরছিলেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে ওই বাসের ব্রেক কাজ করছিল না বলে  জানতে পেরেছে তারা।

নেপালে প্রায়ই সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটে। মূলত বাজে সড়ক এবং বেহাল যানবাহনই এর মূলক কারণ।

দুর্ঘটনাস্থলের যেসব ছবি সোশাল মিডিয়ায় এসেছে, সেখানে আহত যাত্রীদের সরিয়ে নিতে দেখা গেছে উদ্ধারকর্মীদের। যাত্রীদের ব্যাগ ও ব্যক্তিগত জিনিসপত্র পড়ে থাকতেও দেখা যায়।

দুর্ঘটনায় অন্তত ২৪ জন ঘটনাস্থলেই মারা যান, বাকিদের মৃত্যু হয় হাসপাতালে। গুরুতর আহতদের মধ্যে ১৪ জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয় বলে মাই রিপাবলিকা জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নেপালে বাস খাদে পড়ে ৩২ জনের মৃত্যু

আপডেট টাইম : ১০:২৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১