ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কম্পাসুর আঘাতে নিহত ৯, নিখোঁজ ১১

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ঘুর্ণিঝড় কম্পাসু আঘাত হেনেছে ফিলিপাইনের উপকূলে। এতে প্রাণ হারিয়েছেন ৯ জন এবং নিখোঁজ হয়েছেন আরও ১১ জন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ফিলিপাইনের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার (১১ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে ফিলিপাইনের বেশ কয়েকটি উপকূলে আছড়ে পড়ে কম্পাসু। এই ঝড়টির আগে আর একটি ছোট ঘুর্ণিঝড় দানা বাঁধছিল, সেটিকে গ্রাস করে নেয় কম্পাসু। ফলে তার শক্তি বেড়েছে কয়েকগুণ।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ফিলিপাইনের যেসব এলাকায় সরাসরি আঘাত হেনেছে কম্পাসু, ঝড় বয়ে যাওয়ার সময় সেসব স্থানে বাতাসের গতিবগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও (৬২ মাইল) বেশি।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ঝড়ো বাতাস ও মুষলধারে বর্ষণের প্রভাবে সৃষ্ট ভূমিধসে দেশের উত্তরাঞ্চলীয় প্রদেশ বেনগুয়েতে ৪ জনের মৃত্যু হয়েছে। একই কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দ্বীপরাজ্য পালাওয়ানে প্রাণ হারিয়েছেন আরও ৫ জন।

এছাড়া, ফিলিপাইনের বিভিন্ন অঞ্চলে ভূমিধসের কারণে নিখোঁজ আছেন ১১ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কম্পাসুর আঘাতে নিহত ৯, নিখোঁজ ১১

আপডেট টাইম : ০২:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১