ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে পাশে থাকবে এডিবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন ও আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে অর্থনৈতিকসহ সার্বিক সহযোগিতা দিয়ে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বার (১১ অক্টোবর) মন্ত্রণালয়ে বাংলাদেশে নবনিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর ইডিমোন গিনটিন এবং বিদায়ী কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের সাথে সাক্ষাৎ করতে এসে এ কথা জানান।
শহরের সকল সুযোগ-সুবিধা গ্রামে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নের নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এই বৃহৎ কার্যক্রমে এডিবি অর্থায়নসহ কারিগরি সহযোগিতা প্রদান করবে বলে মন্ত্রীকে অবহিত করেন বিদায়ী ও নব যোগদানকৃত কান্ট্রি ডিরেক্টর।
এসময় স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশে অবস্থানকালে যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের উন্নয়নে সহযোগিতা করার জন্য বিদায় কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশকে আন্তরিক ধন্যবাদ জানান।
এছাড়া, নব যোগদানকৃত কান্ট্রি ডিরেক্টরও বাংলাদেশকে সার্বিক সহযোগিতা করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবিকে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক ও সামাজিক খাতে ব্যাপক অবদান রেখে যাচ্ছে। তাদের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে পাশে থাকবে এডিবি

আপডেট টাইম : ০৮:৪২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১