ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

১৩ দিন পর গোসল করলেন শান্ত খান,চলে গেলেন কৌশানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ শুটিং শেষ করে গত ৫ অক্টোবর কলকাতায় উড়াল দিয়েছেন টালিউড নায়িকা কৌশানি। চাঁদপুরে ‘প্রিয়া রে’ ছবির শুটিং করতে এসেছিলেন তিনি। টানা ৮ দিন শুটিং শেষ করে নিজ দেশ ভারতে ফিরেছেন কৌশানি। ছবিটির ৫০ ভাগ শুটিং শেষ হয়েছে। নভেম্বরে ঢাকায় এসে বাকি অংশের শুটিং করবেন কৌশানি।

ছবিটিতে কৌশানির নায়ক শান্ত খান। শুটিং শুরুর পর থেকেই চরিত্রের প্রয়োজনে নিজের গ্ল্যামার লুক থেকে বের হয়ে রাখাল চরিত্র ফুটিয়ে তুলতে গোসল না করে থাকতে হয় তাকে। অর্ধেক শুটিং শেষে বিরতি দেওয়ায় ১৩ দিন পর গতকাল গোসল করেন বলে গণমাধ্যমকে জানান অভিনেতা।

শান্ত খান বলেন, চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতেই গোসল করিনি। কেবল পারফিউম ব্যবহার করে থেকেছি। ছবির চরিত্রের জন্যই এই শর্ত ছিলো পরিচালকের। অবশেষে শুটিং বিরতি দিলে ১৩দিন পর গতকাল গোসল করলাম।

ছবিটি পরিচালনা করছেন পুজন মজুমদার। তার প্রথম ছবিটি এটি। কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই সিনেমায় অভিনয় করছেন। শাপলা মিডিয়া প্রযোজনা করছে ছবিটি।

শান্ত খান বলেন, যখন সিনেমায় অভিনয় করতাম না তখন আমি নিজেও একটি সিনেমা দেখে ভালো না লাগলে মন্দ কমেন্ট করতাম। কিন্তু একটি সিনেমায় যে এতো কষ্ট, কাজ না করলে বুঝতাম না।  ছবিটিতে অনেক বড় বড় অভিনেতারা কাজ করছেন। তাদের দেখে অভিনয় শিখছি। কষ্ট করছি। আশা করছি দর্শকরা প্রিয়া রে ছবিটিতে অভিনেতা শান্ত খানকে দেখতে পাবেন।

সিনেমায় শান্ত খান অভিনয় করছেন নূরু রাখালের চরিত্রে। আর কলকাতার কৌশানী মুখোপাধ্যায় অভিনয় করছেন চেয়ারম্যানের মেয়ে চরিত্রে।

‘প্রেম চোর’, ‘টুঙ্গিপাড়ার মিয়াঁ ভাই’ দুটি সিনেমা মুক্তি পেয়েছে শান্ত খানের। মুক্তির অপেক্ষায় আছে ‘বুবুজান’, ‘গ্যাং স্টার’ নামে আরো দুই সিনেমা। ওই দুটি সিনেমা মসলাদার বাণিজ্যিক ধারার। তবে ‘প্রিয়া রে’ সিনেমাটি পুরোপুরি গ্রামের আবহ বলে জানান শান্ত খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

১৩ দিন পর গোসল করলেন শান্ত খান,চলে গেলেন কৌশানি

আপডেট টাইম : ০৩:৪৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১