ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

জঙ্গিবাদের কোনো ধর্ম থাকতে পারে না : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬
  • ২৬৮ বার

বিশ্বের অনেকে ইসলামকে সন্ত্রাসীদের ধর্ম হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন। কিন্তু আমি উচ্চকণ্ঠে বলেছি এবং বলবো ইসলাম শান্তির ধর্ম। জঙ্গিবাদের কোনো ধর্ম থাকতে পারে না। ইসলাম ধর্ম জঙ্গিবাদকে সমর্থন করে না। এসময় জঙ্গিবাদ নিরুৎসাহিত করতে আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা একজন সত্যিকারের মুসলমান ছিলেন। ইসলামের কল্যাণে তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ নানা কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি সকল ধর্মের মানুষ যেন এদেশে সম্প্রীতির সঙ্গে বসবাস করতে পারে, সে ব্যবস্থাও করেন। বায়তুল মোকাররম মসজিদ আমাদের জাতীয় মসজিদ। এ মসজিদের উন্নয়নে আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় এসে প্রকল্প নিয়েছে। সৌন্দয্য বর্ধন, এভিনিউ নির্মাণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা খুব কম সময়ই ক্ষমতায় থেকেছেন। এই স্বল্প সময় তিনি দেশ থেকে মদ-জুয়াসহ সকল গর্হিত ও ইসলামবিরোধী কর্মকাণ্ড নিষিদ্ধ করে গেছেন। ইসলাম প্রচার ও প্রসারে কাজ করে গেছেন তিনি। তার কল্যাণেই বাংলাদেশ ১৯৭৪ সালে ওআইসির সদস্যপদ লাভ করে।
প্রধানমন্ত্রী আরো বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান মাদরাসা শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। সেজন্য তিনি বোর্ড তৈরি করে দিয়েছেন। তিনি এ শিক্ষা প্রসারে ভাতার ব্যবস্থা করেছেন। বিশ্ব ইজতেমার ভেন্যু নির্ধারণের প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশে তা আয়োজনের বিষয়টিও জাতির পিতা নিশ্চিত করে গিয়েছিলেন বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

জঙ্গিবাদের কোনো ধর্ম থাকতে পারে না : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৩৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬