ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপনে সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, সারাদেশে
সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা
উদ্‌যাপনে সরকার বদ্ধপরিকর। দেশের সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে পূজা
উদ্‌যাপন করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে সরকার।
আজ মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার জিআর চাল বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে মন্ত্রী
এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের
অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে দিনরাত কাজ করছে সরকার। তিনি বলেন, ধর্ম
মানুষকে সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। সকলে নিজ নিজ ধর্ম মেনে চললে
সমাজে বিশৃঙ্খলা ও অশান্তি কমে আসবে।
এ সময় বড়লেখা উপজেলায় ১৩৪টি এবং জুড়ী উপজেলায় ৭২টি সার্বজনীন পূজামণ্ডপে
৫০০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপনে সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৪১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১