ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

দলের সম্মেলন না হলে নতুন নেতৃত্ব তৈরি হয় না : সৈয়দ আশরাফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬
  • ২৯৯ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নিয়মিত সম্মেলন না হলে নতুন নেতৃত্ব তৈরি হয় না। আবার সাংগঠনিক ভিতও শক্ত থাকে না। আগামীতে যাতে নিয়মিত সব কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় সে ব্যাপারে নেতাকর্মীদের আন্তরিক হতে হবে।

মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের ঐতিহাসিক অম্বিকা ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে সৈয়দ আশরাফুল ইসলাম সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংসদ উপনেতা ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় সদস্য আব্দুর রহমান, এস এম কামাল হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার প্রমুখ।

সম্মেলনে অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহাকে সভাপতি ও সৈয়দ মাসুদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নতুন সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সৈয়দ মাসুদ হোসেন ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

২০০৫ সালের ১৬ মে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিশিষ্ট শিক্ষাবিদ ফরিদপুর জেলা পরিষদের বর্তমান প্রশাসক কাজী জায়নুল আবেদীন সভাপতি এবং ফরিদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসিবুল হাসান লাবলু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১০ সালের ২৪ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান লাবলুর মৃত্যু হয়। এরপর থেকে যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

দলের সম্মেলন না হলে নতুন নেতৃত্ব তৈরি হয় না : সৈয়দ আশরাফ

আপডেট টাইম : ০৯:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬