ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দক্ষিণ চীন সাগরে ‘অজানা বস্তু’র সঙ্গে মার্কিন ডুবোজাহাজের ধাক্কা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ চীন সাগরে পানির নিচে ডুব দেওয়ার সময় অজানা বস্তুকে আঘাত করেছে মার্কিন পারমাণবিক ডুবোজাহাজ। এতে ডজন খানেকের বেশি নাবিক আহত হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, গত শনিবারের ঘটনা এটি। এদিন ইউএসএস কানেকটিকাট কোনো একটি বস্তুর সঙ্গে ধাক্কা খেলে ১৫ নাবিক সামান্য আঘাত পায়।

তবে সংঘর্ষের কারণ কী বা কিসের সঙ্গে ধাক্কা লেগেছে তা স্পষ্ট নয়।

তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা সীমানা লঙ্ঘন করে চীনা যুদ্ধবিমানের লাগাতার উড়ে আসা নিয়ে তৈরি উত্তেজনার মাঝে অতি-বিতর্কিত অঞ্চলে এ ঘটনা ঘটলো।

দক্ষিণ চীন সাগরে আধিপত্য নিয়ে তাইওয়ান, মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন ও ব্রুনাইয়ের সঙ্গে চীনের বিরোধ রয়েছে।

মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র জানান, ডুবোজাহাজটি এখন মার্কিন ভূখণ্ড গুয়ামের দিকে যাচ্ছে।

ডুবোজাহাজের ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে উল্লেখ করে এক বিবৃতিতে বলা হয়, ইউএসএস কানেকটিকাটের পারমাণবিক প্ল্যান্ট বা এ সংশ্লিষ্ট কোনো কিছুর ক্ষতি হয়নি এবং এটি পুরোপুরি চালু আছে।

বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক অঞ্চলে মোতায়েন আছে ডুবোজাহাজটি।

২০১৬ সালে আন্তর্জাতিক আদালত ভিত্তিহীন বললেও তথাকথিত নাইন-ড্যাশ লাইনের অধীনে দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো জলসীমাকে নিজেদের দাবি করে চীন।

সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলে উত্তেজনা বাড়লে অন্য দেশগুলোকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র।

মাত্র কয়েক সপ্তাহ আগে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া অকাস নামে ‘ঐতিহাসিক’ নিরাপত্তা চুক্তি করেছে। এর আওতায় অস্ট্রেলিয়াকে পারমাণবিক ডুবোজাহাজ বানাতে সাহায্য করছে যুক্তরাষ্ট্র। এ নিয়েও ব্যাপক তর্ক চলছে। একই সময়ে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে।

সব মিলিয়ে এক জটিল পরিস্থিতির মাঝে মার্কিন ডুবোজাহাজে ধাক্কার ঘটনা ঘটল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দক্ষিণ চীন সাগরে ‘অজানা বস্তু’র সঙ্গে মার্কিন ডুবোজাহাজের ধাক্কা

আপডেট টাইম : ১১:৪৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১