ঢাকা ১২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বন্ধুর বুকে মাথা রেখে ভাইরাল গরিলার চিরবিদায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সেলফি পোজের জন্য ভাইরাল মাউন্টেইন গরিলা দাকাসি আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সম্প্রতি মৃত্যু হয়েছে ‘সেলফি কুইন’খ্যাত এই গরিলার। আর তার অন্তিম মুহূর্তের ছবিও এখন ভাইরাল নেট মাধ্যমে। প্রিয় বন্ধুর বুকে মাথা রেখে প্রশান্তির মৃত্যু কাঁদাচ্ছে বহু ভক্তকে।

দাকাসির দীর্ঘদিনের বাসস্থান কঙ্গোর ভিরুঙ্গা ন্যাশনাল পার্ক জানিয়েছে, মাসখানেক অসুস্থ থাকার পর মারা গেছে বিখ্যাত গরিলাটি। তার বয়স হয়েছিল ১৪ বছর।

এত বছর ধরে দেখভাল করা গরিলাটির মৃত্যুতে মুষড়ে পড়েছেন বাউমা। তিনি বলেন, আমি তাকে শিশুর মতো ভালোবাসতাম। কাছে গেলেই তার উৎফুল্ল ব্যক্তিত্ব আমার মুখে এনে হাসি দিতো। ভিরুঙ্গার সবাই তাকে স্মরণ করবে। দাকাসি আমাদের জীবনে যে খুশি এনে দিয়েছিলো, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ।

২০১৭ সালে মাত্র দুই মাস বয়সে দাকাসিকে খুঁজে পান ভিরুঙ্গা রেঞ্জাররা। দুষ্কৃতদের গুলিতে প্রাণ হারানো মায়ের মরদেহের পাশে পড়ে ছিল গরিলাটি। এরপর তাকে তুলে নিয়ে গোমার একটি রেসকিউ সেন্টারে পাঠানো হয়। সেখানেই প্রথম বাউমার সঙ্গে দেখা হয় দাকাসির। সেদিন সারারাত শিশু দাকাসিকে বুকের ওপর রেখে মায়ার বন্ধনে আটকে ফেলেছিলেন বাউমা।

দাকাসিকে বিভিন্ন টেলিভিশন শো ও ডকুমেন্টারিতে দেখা গেছে। তবে সে সবচেয়ে বেশি বিখ্যাত ২০১৯ সালে তোলা একটি ছবির কারণে। পার্কের এক তত্ত্বাবধয়াকের তোলা ওই সেলফিতে দাকাসি ও তার বন্ধু দিজেকে ‘এক্সপার্ট মডেল’দের মতো পোজ দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর দ্রুতই বিশ্বব্যাপী ভাইরাল হয় ছবিটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বন্ধুর বুকে মাথা রেখে ভাইরাল গরিলার চিরবিদায়

আপডেট টাইম : ১১:০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১