ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সব ইউপিতেই জাল ভোট চলছে : বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬
  • ৫০৭ বার

দেশের প্রথম দফায় ৭১৭টি ইউনিয়ন পরিষদ(ইউপি)নির্বাচনে প্রায় সব কয়টি কেন্দ্র দখল করে জোর করে ব্যালট পেপারে ছিল মারা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

নয়াপল্টনের বিএনপির কেন্ত্রীয় কার্যালয়ে মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় সবকটি ইউনিয়ন পরিষদেই দখল করে ব্যালট পেপারে ছিল মারা হচ্ছে। কোন্ কোন্ কেন্দ্রে এসব করা হচ্ছে -তা লিপিবদ্ধ করে পরে জানাতে পারব।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আমরা যে আশঙ্কা করেছিলাম -তা শতভাগ সত্য বলে প্রমাণিত হয়েছে। সকল থেকেই কেন্দ্র দখল করে ভোট জালিয়াতির ঘটনা ঘটছে।’

মুন্সিগঞ্জ, ভোলো, বরিশাল, পিরোজপুরসহ বেশ কয়েকটি জেলার ইপি নির্বাচনের এলাকার চিত্র তুলে ধরেন রিজভী।

তিনি বলেন, ‘স্থানীয় রিটানিং অফিসারের কাছে অভিযোগ দিলেও তারা তুচ্ছ-তাচ্ছিল্য করছেন।’

নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্তদের সমালোচনা করে রিজভী বলেন, ‘চাকুরির জন্য মানুষ এতো নীচে নামতে পারে তাদের না দেখলে বিশ্বাস করা যায় না। অথচ প্রশাসনের মাধ্যমে শাসকদলের সন্ত্রাসীদের দমাতে পারলেই নির্বাচন সুষ্ঠু হতো।’

‘ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রাতে নেয়াখালীর এক ছাত্রদলনেতা ফজলে রাব্বি রাজিবকে গুলি করে হত্যা করা হয়েছে’ এমন অভিযোগ করে তিনি বলেন, ‘এর জন্য একদিন নির্বাচন কমিশনে বর্তমানে যারা দায়িত্বে আছেন তাদের জবাব দিতে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সব ইউপিতেই জাল ভোট চলছে : বিএনপি

আপডেট টাইম : ০৯:০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬