ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারতের কৃষক আন্দোলন ইস্যু ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে বাধা, বিমানবন্দরেই অবস্থান ধর্মঘট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ উত্তরপ্রদেশে কৃষক আন্দোলনে আট কৃষকের মৃত্যু এবং উত্তরপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সোনিয়া গান্ধীর কন্যা প্রিয়াংকা গান্ধীকে আটক করার ঘটনায় ভারতের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর ছেলের গাড়ি চাপায় চার কৃষক নিহত হয়েছে। যদিও স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী সেটি অস্বীকার করেছেন। তবে কংগ্রেস এর একটি ভিডিও প্রকাশ করেছে। এরই মধ্যে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে লখনউ বিমানবন্দরে আটকে দেওয়া হয়। প্রতিবাদে তিনি সেখানে অবস্থান ধর্মঘট করেছেন। খবর কলকাতা টিভি, আনন্দবাজার পত্রিকা ও ইন্ডিয়া টাইমসের

উত্তরপ্রদেশের লখিমপুরের খেরিতে রবিবার বিকালে হওয়া কৃষক হত্যার ঘটনায় গোটা ভারতজুড়ে জ্বলছে প্রতিবাদের আগুন। ওইদিন রাতেই মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে লখিমপুরের উদ্দেশ্যে রওনা হন প্রিয়াংকা গান্ধী। কিন্তু তার পথ আটকে উত্তরপ্রদেশের কাছে সিতাপুরের একটি অতিথিশালায় আটকে রাখে পুলিশ। পরে মুক্তি দেওয়া হয়। এরপর তার সঙ্গে কেউ সাক্ষাৎ পর্যন্ত করতে পারছেন না।

আর ঠিক এই কারণেই গতকার মঙ্গলবার বিমানবন্দরেই ধর্মঘটে বসেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তার অভিযোগ, উত্তরপ্রদেশ পুলিশ তাকে বিমানবন্দর থেকে বের হতে দিচ্ছে না। এই প্রসঙ্গে বাঘেল একটি টুইট করে জানিয়েছেন, ‘আমি এসেছিলাম সীতাপুরে গিয়ে প্রিয়াংকা গান্ধীর সঙ্গে দেখা করব বলে। আমি লখিমপুরের খেরিতে যাচ্ছিলাম না। কিন্তু তা সত্ত্বেও আমাকে বিমানবন্দর থেকেই বের হতে দেয়নি উত্তরপ্রদেশ পুলিশ এবং কোনও লিখিত নির্দেশ ছাড়াই।’ত

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভারতের কৃষক আন্দোলন ইস্যু ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে বাধা, বিমানবন্দরেই অবস্থান ধর্মঘট

আপডেট টাইম : ০৯:৩৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১