ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

রোহিঙ্গা নেতা হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকারীদের সবাইকে আইনের আওতায় আনা হবে। সারাবিশ্বেই হত্যাকাণ্ড হয়। তবে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

মঙ্গলবার সকালে সিলেটে ভারত সরকার প্রদত্ত লাইফসাপোর্ট অ্যাম্ব্যুলেন্স হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ সীমান্তে গুলি চালায় না। এ সুযোগে বিভিন্ন সময় মিয়ানমার থেকে অস্ত্র ও মাদক প্রবেশ করে। এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সীমান্ত সুরক্ষা করা হবে।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এখন আর কোনো ছাড় নয়। এভাবে অবৈধ অস্ত্র, মাদক ও মানবপাচার আর হবে না।

মন্ত্রী আরও বলেন, নিজেদের ব্যবসার জন্য বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের অস্থিতিশীল করে তুলেছে বিভিন্ন এনজিও সংস্থা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এ সময় অতিথিরা অ্যাম্বুলেন্সের চাবি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

রোহিঙ্গা নেতা হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০২:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১