ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

পুলিশ ওয়ান টু ওয়ান কথা বলবে : ডিএমপি কমিশনার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬
  • ৩৩২ বার

নগরীর দুই কোটি মানুষের সাথে পুলিশ ওয়ান টু ওয়ান কথা বলবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, পুলিশই জনগণ, জনগণই পুলিশ। পুলিশ জনগণের নিরাপত্তা দিবে, শৃঙ্খলার মধ্যে রাখবে। পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করবে। পুলিশ জনগণকে হয়রানি করবে এটা কোনোভাবেই মেনে নেয়া যাবে না। সন্ত্রাসীদের আইনের আওতায় এনে আমরা রাজধানীকে সম্পূর্ণ নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলব।

আজ সোমবার দুপুরে রাজধানীর নিউমার্কেটের গাউসিয়া মোড়ে নিউমার্কেট থানার উদ্যোগে ‘বিট পুলিশিং সমাবেশ ২০১৬’ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

তিনি আরো বলেন, বিটের অফিসাররা সব নাগরিকের কাছে যাবে, তাদের সমস্যার কথা শুনবে এবং তাদের বিপদে সহায়তা করবে। নগরীর সব বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট ওই এলাকার সবার তথ্য সংগ্রহের কাজ চলছে। নগরীর সব নাগরিকের তথ্য সংশ্লিষ্ট থানায় থাকলে অপরাধীরা অপরাধ করতে ভয় পাবে।

ডিএমপি কমিশনার বলেন, নাগরিকদের দেয়া তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে। এ তথ্য শুধুমাত্র অপরাধীদের খুঁজে বের করার কাজে ব্যবহৃত হবে। এ তথ্য কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা সাংবাদিকসহ কাউকে দেয়া হবে না। প্রতিটি থানায় ১০ জন করে পুলিশ সদস্যকে আইটি ট্রেনিং ও প্রশিক্ষণ দেয়া হবে। যাতে করে তারা প্রাপ্ত তথ্যগুলো সঠিকভাবে নিবন্ধন করতে পারে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মুহাম্মদ মারুফ হাসান বলেন, পুলিশ-জনগণের সম্পৃক্ততায় আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। বাড়িওয়ালার কাছে তথ্য না থাকায় অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তাই সবার তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ডিএমপির রমনা বিভাগের ডিসি আব্দুল বাতেন বলেন, নগরবাসীর তথ্য সংগ্রহের জন্য বিট পুলিশ কাজ করছে। প্রতিটি থানা এলাকার সংশ্লিষ্ট বিটের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জনগণের সাথে যোগাযোগ করবে। তাদের তথ্য নিবে, জনগণকে সহায়তা করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

পুলিশ ওয়ান টু ওয়ান কথা বলবে : ডিএমপি কমিশনার

আপডেট টাইম : ১২:২২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬