ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

১৮ মাস পর চালু হলো কুয়েতের শিক্ষাপ্রতিষ্ঠান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনার কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর রোববার ৩ অক্টোবর থেকে কুয়েতে চালু হলো সরকারি বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান। সংশ্লিষ্ট সবার মাস্ক ব্যবহার, শরীরের তাপমাত্রা চেক ও শ্রেণিকক্ষে এবং বাসে যাতায়াতে সামাজিক দূরুত্ব নিশ্চিতসহ সরকারি সব স্বাস্থ্যবিধি মেনে চলছে সরাসরি উপস্থিত শিক্ষা কার্যক্রম। ছাত্রছাত্রীদের দুই ভাগে বিভক্ত করে সপ্তাহে তিন দিন করে  শিক্ষা কার্যক্রম চলবে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর থেকে ভারত, পাকিস্তান, আমেরিকান স্কুলসহ বিভিন্ন দেশের প্রাইভেট স্কুলে শিক্ষা কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান চালু হওয়াতে খুশি বাংলাদেশি প্রবাসী ছাত্রছাত্রী ও অভিভাবকরা।

গত বছর অনলাইনে শিক্ষা কার্যক্রম চললেও এবার সকল ধরনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষা কার্যক্রম পাঠদান শুরু হয়েছে।

কুয়েত ইন্ডিয়ান সেন্ট্রাল স্কুলের শিক্ষিক নাসিমা সরকার বলেন, কুয়েত শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিক্রমে আবার শুরু হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা চলছে শিক্ষা কার্যক্রম। অচিরেই শিক্ষার্থীরা স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং পড়ালেখায় মনোনিবেশ করবে- এমনটাই প্রত্যাশা বাংলাদেশি শিক্ষিকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

১৮ মাস পর চালু হলো কুয়েতের শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট টাইম : ০৯:৫৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১