প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ।
সোমবার বিকালে নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিইসি এ তথ্য জানান।
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসি।
সংবাদ সম্মেলনে সিইসি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের এ ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচনে নিয়োজিত কোনও কর্মকর্তা যেন কারও পক্ষে কাজ না করে- সে ব্যাপারেও কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
ভোটারদের প্রতি আহবান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আপনারা নির্ভয়ে ভোট দিন।
সুষ্ঠু ভোটগ্রহণে প্রার্থী, তাদের সমর্থক এবং সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন তিনি।
পাশাপাশি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সাংবাদিকদের প্রতি বিশেষভাবে সহযোগিতার আহবান জানান প্রধান নির্বাচন কমিশনার।
Reporter Name 






















