ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আগামী ১৫ বছরে বাংলাদেশের এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি হবে তিনগুণ — বিমান প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের এভিয়েশন শিল্প দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছে।
আগামী ১৫ বছরে বাংলাদেশের এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি হবে প্রায় তিনগুণ। ২০১৭ সাল
পর্যন্ত বাংলাদেশের এভিয়েশন মার্কেট প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এবং বিগত ১০ বছরে যাত্রী
এবং কার্গো পরিবহন ১০ শতাংশ হারে বেড়েছে। এভিয়েশন সেক্টরের বিপুল প্রবৃদ্ধির এই
সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হলে বিপুল কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি দেশের আর্থ-
সামজিক অবস্থার উন্নয়ন হবে।
মন্ত্রী আজ ইউএস বাংলা এয়ারলাইন্সের যশোর-চট্টগ্রাম এবং যশোর-কক্সবাজার রুটে
সরাসরি ফ্লাইট উদ্বোধন উপলক্ষে যশোর বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন।
এরপর প্রতিমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে পৃথক আরেকটি অনুষ্ঠানে ইউএস বাংলা এয়ারলাইন্সের
সৈয়দপুর- চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট উদ্বোধন করেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের এভিয়েশন খাতকে গুরুত্ব দিয়ে এর উন্নয়নে কাজ করছে
বর্তমান সরকার। প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্ব ও নির্দেশনায় দেশের এভিয়েশন খাত
ধারাবাহিকভাবে বিকশিত হয়ে উন্নীত হচ্ছে আন্তর্জাতিকমানে। উন্নয়ন ও সমৃদ্ধির মধ্য দিয়ে
বাড়ছে দেশের আকাশ পথে সংযোগের পরিধি। সারাদেশে বিমান পরিবহন অবকাঠামোর যুগোপযোগী
উন্নয়ন ও সম্প্রসারণ, যাত্রীসেবা বৃদ্ধি, কারিগরি ও জন দক্ষতা উন্নয়ন এবং নিরাপদ ও সুষ্ঠু
বিমান চলাচল নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে। দেশের সকল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক
বিমানবন্দরে চলমান রয়েছে বিভিন্ন উন্নয়ন কাজ। এই ধারাবাহিকতায় ভবিষ্যতে প্রধানমন্ত্রীর
নির্দেশনাক্রমে যশোর বিমানবন্দরকেও আন্তর্জাতিকমানে উন্নীত করা হবে। দেশের কৃষি পণ্য
আন্তর্জাতিক বাজারে রপ্তানি করতে কার্গো উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে সরকারের। এর
ফলে যশোরের ফুল ও কৃষি পণ্য রপ্তানি হবে বিভিন্ন দেশে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সরকারের আন্তরিকতায় দেশে ব্যবসা ও বিনিয়োগের সবচেয়ে
ভালো পরিবেশ বিরাজ করায় বেসরকারি উদ্যোক্তাগণ বিনিয়োগে ভরসা পাচ্ছেন, স্বস্তি বোধ
করছেন। অন্যান্য ব্যবসার পাশাপাশি এভিয়েশন খাতেও বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রায়ত্ত্ব
এয়ারলাইন্সের পাশাপাশি আমাদের দুটি বেসরকারি এয়ারলাইন্সও ব্যবসায় ভালো করছে। তাদের
সেবার মাধ্যমে অর্জন করেছে গ্রাহকদের আস্থা। দিনে দিনে তারা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ
রুটে তাদের গন্তব্যের সংখ্যা বৃদ্ধি করছে। বাড়ছে তাদের ব্যবসার পরিধি।
ইউ এস বাংলা এয়ারলাইন্স বিভিন্ন জেলার মধ্যে আকাশ পথে যোগাযোগ স্থাপন করার
জন্য নতুন নতুন রুট চালু করার কার্যক্রম গ্রহণ করায় তাদের ধন্যবাদ জানিয়ে মাহবুব আলী

বলেন, আকাশ পথে এই যোগাযোগ বৃদ্ধির ফলে মানুষের সহজ ও আরামদায়ক ভ্রমণের সুযোগ তৈরির
পাশাপাশি তা আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যের প্রসারেও ভূমিকা রাখবে।
ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে
যশোরের অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, আনোয়ারুল আজিম
আনার, মোঃ নাসির উদ্দিন, বীর শ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস
মার্শাল মোঃ শাফকাত আলী, জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান, পুলিশের খুলনা রেঞ্জের
ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার প্রমুখ। সৈয়দপুরের
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার
মোখলেসুর রহমান, সৈয়দপুর উপজেলার চেয়ারম্যান মোকসেদুল মমিন ও পৌরসভার চেয়ারম্যান
রাফিকা আক্তার জাহান প্রমুখ।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আগামী ১৫ বছরে বাংলাদেশের এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি হবে তিনগুণ — বিমান প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৯:১৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১