ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০১৬
  • ২৯৪ বার

রাষ্ট্রধর্ম ইসলাম রক্ষার দাবিতে আগামী শুক্রবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ওই দিন চট্টগ্রামের আন্দরকিল্লা শাহি জামে মসজিদের উত্তর গেট চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে।

সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন কর্মসূচির ঘোষণা দেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। এসময় উপস্থিত ছিলেন হেফাজতের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।

লিখিত

বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের ১০ এপ্রিল ঘোষিত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে ‘ধর্মনিরপেক্ষতা’ ও সমাজতন্ত্রের কোনো উল্লেখ ছিল না। তিনি বলেন, আগামী ২৭ মার্চ মহামান্য হাইকোর্টের কার্যতালিকায় থাকা রাষ্ট্রধর্ম বিষয়ক রিটটি যেন জনস্বার্থে ও সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মুসলমানদের ধর্মীয় অনুভূতি ও চেতনার প্রতি সম্মান প্রদর্শন করে খারিজ করে দেওয়া হয়। এটা নিয়ে যেন কাউকে পানি ঘোলা করে রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ করে দেওয়া না হয়।

সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে হেফাজতের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, এখনো নগর পুলিশের কাছে বিক্ষোভ সমাবেশের অনুমতির জন্যে আবেদন করা হয়নি। শিগগিরই তা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী, সহ অর্থ সম্পাদক মাওলানা ইছহাক মেহেরী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজত

আপডেট টাইম : ১০:১৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০১৬